সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কয়েকমাস ধরে মার্কিন মুলুকে চিকিৎসাধীন ঋষি কাপুর৷ তবে ঠিক কী হয়েছে এই বর্ষীয়ান অভিনেতার? ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার নাকি ঋষি কাপুরের শরীরেও থাবা বসিয়েছে কর্কট রোগ? ঋষি কাপুরের শারীরিক অসুস্থতা নিয়ে চলছে কানাঘুষো৷ সেই আলোচনার আগুনে ঘি ঢাললেন নীতু কাপুর৷ তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে চলছে জোর জল্পনা৷ যদিও এ বিষয়ে মুখে কুলপ এঁটেছে গোটা কাপুর খানদান৷
নতুন বছরের সেলিব্রেশনে মেতেছেন ঋষি কাপুরের পরিজনেরা৷ মার্কিন মুলুকে হাজির গোটা কাপুর পরিবার৷ আর সেখানে হাজির ছিলেন আলিয়া ভাটও৷ একসঙ্গে সকলের ছবি পোস্ট করেছেন নীতু কাপুর৷ ছবির ক্যাপশন নিয়েই চলছে জোর জল্পনা৷ কিন্তু ঠিক কী লিখেছেন তিনি?
[বর্ষশেষে সোনালির টুইট চোখে জল আনল নেটিজেনদের]
নীতু কাপুর লিখেছেন, ‘‘কোনও রেজোলিউশন নেই এই বছরে৷ আমি চাই দূষণের মাত্রা কম হোক৷ আশা করি পরবর্তী সময়ে ক্যানসার শুধুমাত্র রাশির চিহ্ন হিসেবেই থাকুক৷ হিংসা নয়, দারিদ্র্য নয়৷ থাকুক প্রচুর ভালবাসা আর খুশি৷ সঙ্গে জরুরি সুস্বাস্থ্য৷’’
[#MeToo নিয়ে মুখ খুলে সমালোচনার শিকার রানি, কিন্তু কেন?]
নীতুর ছবির ক্যাপশনে থাকা ‘ক্যানসার’ শব্দ নিয়েই কথাবার্তা চলছে৷ অনেকেই বলছেন, ঋষি কাপুর নাকি ক্যানসারের থার্ড স্টেজে রয়েছেন৷ তাই নাকি বছরের শুরুতে এমন পোস্ট করেছেন ঋষি ঘরনি৷ আলোচনা চললেও, ঋষি কাপুরের অসুস্থতা এবং নীতুর ছবির ক্যাপশনের ‘ক্যানসার’ শব্দটি নিয়ে নীরব কাপুর খানদান৷
সর্বশেষ খবর
-
‘পড়াশোনা জানি না বলে অপমান করে’, জেলার নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক সন্দেশখালির রেখা
-
‘গণপতি বাবা, ছটপুজো সনাতনীদের’, গণেশ পুজোর উদ্বোধনে বাঙালি-অবাঙালি বিভেদ ঘোচালেন মুখ্যমন্ত্রী
-
৭ বছর ভারতের মাটিতে জিনপিং, মোদি বৈঠকে মিটবে সীমান্ত সমস্যা?
-
চলতি মাসেই ঠিক হয়ে যাবে চেন্নাইয়ের নতুন কোচ! শেষ কথা বলবেন ধোনিই, দৌড়ে এগিয়ে কে?
-
প্রেমিকের কাছে পালান স্ত্রী, খুঁজে বিয়ে দিয়ে জওয়ান স্বামী বললেন, ‘যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো’