Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

প্রেমিকের কাছে পালান স্ত্রী, খুঁজে বিয়ে দিয়ে জওয়ান স্বামী বললেন, ‘যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো’

তরুণী শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। সর্বত্র খোঁজাখুঁজি শুরু করে পরিবার। কোথাও না পেয়ে স্ত্রী সোনালির নামে নিখোঁজ অভিযোগ দায়ের করেন ভিকি। তদন্তে নামে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৬:৪৪

options
link
প্রেমিকের কাছে পালান স্ত্রী, খুঁজে বিয়ে দিয়ে জওয়ান স্বামী বললেন, ‘যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো’ zoom
Advertisement

“যে তোমাকে ভালো রাখবে, তাঁর সঙ্গেই থাকো।” প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন জওয়ান স্বামী। মন্দিরে সাতপাকে ঘুরে, মালাবদল করিয়ে স্ত্রীর বাল্যবন্ধুর সঙ্গে বিয়ে দিলেন যুবক। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, স্ত্রীর বিয়ে দিচ্ছেন যুবক। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদন ডট ইন)।

ঘটনাটি উত্তরপ্রদেশের লখনওয়ের। বছর খানেক আগে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জওয়ান ভিকির সঙ্গে বিয়ে হয় সোনালি নামে তরুণীর। সম্প্রতি, তরুণী শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। সর্বত্র খোঁজাখুঁজি করেন যুবকের পরিবার। খবর দেওয়া হয় জওয়ানকেও। কোথাও না পেয়ে স্ত্রী সোনালির নামে নিখোঁজ অভিযোগ দায়ের করেন ভিকি। তদন্তে নামে পুলিশ। তারপরই পাশের জেলা থেকে সোনালিকে তাঁর প্রেমিকের সঙ্গে উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিকি ও তাঁর পরিবারের তরফে সোনালি ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তরুণী রাজি হননি। জানান, প্রেমিকের সঙ্গে থাকতে চান তিনি। এই কথা শুনে হতবাক হলেও স্ত্রীকে বাধা দেননি। আরও জানা গিয়েছে, বিয়ের আগে থেকেই সোনালির প্রেমের সম্পর্ক ছিল। শৈশবের বন্ধুর সঙ্গে প্রেম ছিল তাঁর। সেই সম্পর্ক না মেনে ভিকির সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় তরুণীর। কিন্তু তারপরও প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল তরুণীর। ফোনে তাঁদের কথা হত বলে জানা গিয়েছে।

ইরদোই এলাকায় তরুণীর সন্ধান পাওয়ার পর তাঁকে বোঝানো হয়। কিন্তু তরুণী স্বামীর সঙ্গে যেতে রাজি হননি। এরপরই তাঁর শৈশবের প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন জওয়ান। ভিকি বলেন, “এত কোনও জোর জবরদস্তি নেই। যে তোমাকে খুশি রাখবে, তাঁর সঙ্গেই থাকো।” এরপরই মন্দিরে নিয়ে গিয়ে যুগলের বিয়ে দিয়েছেন ভিকি। এরপর আইনি প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক তরুণীর গলায় মালা দিচ্ছেন তরুণ। পিছনে কয়েকজন কী করতে হবে বলে দিচ্ছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.