শম্পালী মৌলিক: তিনটি জীবনের সমীকরণ কীভাবে তাদের জীবনে অতীত ফিরে এসে বদলে দিতে পারে, এবার তা নিয়েই নতুন এক ছবি নির্মাণের গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে কান পাতলে। আর সেই ছবির হাত ধরেই নাকি এক সুতোয় বাঁধা পড়তে চলেছে পর্দায় কৌশিক গঙ্গোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত ও চঞ্চল চৌধুরীর জীবন। যদিও এই খবরে সিলমোহর দেননি কেউই।
শোনা যাচ্ছে অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় নতুন একটি ছবির কথা চলছে। ছবির নাম নাকি হতে চলেছে ‘ত্রিধারা’। সেই ছবিতে তুলে ধরা হবে ২৫ বছর আগে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যার ফলে তিনটে জীবনের সবটা পালটে যায়। তিনটে জীবনের পথচলা তিনরকম হয়। আর এই নিয়েই নাকি হতে চলেছে ছবি ‘ত্রিধারা’।

এই খবর কি সত্যি? তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। এই ছবি নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ”এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে। ভাবনা চিন্তা চললেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
সর্বশেষ খবর
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা