এবার পর্দায় বড় চমক অপেক্ষা করছে সিনেপ্রেমীদের জন্য। যা শুধুই একটি ছবি নয় বরং তুলে ধরবে মূল্যবোধ, জীবনে সম্পর্কের গুরুত্ব রাখে এসব কিছুই। ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। নায়িকার সঙ্গে থাকবেন অভিনেতা রোহিত রায়ও।
আরও পড়ুন:
এই ছবির নাম ‘জয়িতা’। নামভূমিকায় অর্থাৎ ‘জয়িতা’ হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অন্যদিকে রোহিত রায়ের চরিত্রের নাম ‘শুভেন্দু’। রোহিত রায়ের সঙ্গে পর্দাভাগ করে নেওয়ার সুযোগ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, “রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভালো। খুব মজা করে আমরা কাজ করছি এর আগেও। ও ভীষণ ভালো একজন অভিনেতা ও মানুষ। রোহিতের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছি। এই ছবিতে ওর চরিত্রটা ওর জন্য ভীষণ উপযুক্ত।” অন্যদিকে ঋতুপর্ণার সঙ্গে ফের অভিনয়ের সুযোগে আপ্লুত অভিনেতা রোহিত রায়ও। তিনি বলেন, “কলকাতায় ছবির শুটিং করতে এসে খুবই ভালো লাগছে। কলকাতায় কাজ করার এক আলাদা অনুভূতি। তাই সবসময় কলকাতায় ছবির শুটিং করতে ভালো লাগে।” বলে রাখা ভালো, এই মুহূর্তে কলকাতায় চলছে পুরোদমে নতুন ছবির শুটিং।
আরও পড়ুন:

এই মুহূর্তে কলকাতায় পুরোদমে চলছে ‘জয়িতা ছবির শুটিং।
এই ছবির মূল চরিত্র ‘শুভেন্দু’র জীবনে একাকীত্ব আষ্টেপৃষ্ঠে রয়েছে। সেই শুভেন্দুর নানা সমস্যা রয়েছে। হঠাৎই তার দেখাশোনার দায়িত্বই পায় ‘জয়িতা’ অর্থাৎ ঋতুপর্ণা। আর তারপরই শুভেন্দুর জীবনের নানা সমস্যা সম্পর্কে অবগত হয় সে। এমনকী সে বুঝতে পারে শুভেন্দুর আসল রোগ। একাকীত্বই যে শুভেন্দুর আসল রোগ তা বুঝতে পেরে জয়িতা পরবর্তী কী পদক্ষেপ নেয় শুভেন্দুর জন্য।

তা যদিও ছবির গল্পেই জানা যাবে আপাতত শুরু হয়েছে এই ছবির শুটিং। এই ছবি এবং ‘জয়িতা’ চরিত্র নিয়ে ঋতুপর্ণা জানান, এই ছবির পরিচালক জিৎ দত্ত। যিনি এর আগে ‘পটাদা’র কীর্তি’ ছবিতে অভিনয় করেছেন। পরিচালকের ওই ছবির প্রযোজনা করেছিল ঋতুপর্ণা প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’। তবে এবার পরিচালকের এই ছবির উপস্থাপক ঋতুপর্ণা।
সর্বশেষ খবর
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা