Rohit Shetty

‘২০ কোটি না দিলে…’, বাড়িতে গুলি চালানোর পর এবার রোহিতকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

চারমাস আগে বাড়িতে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল বিষ্ণোই গ্যাং। এবার ২০ কোটি টাকা দাবি করে রোহিতকে কড়া বার্তা সংশ্লিষ্ট গ্যাংয়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৩:১২

options
link
‘২০ কোটি না দিলে…’, বাড়িতে গুলি চালানোর পর এবার রোহিতকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
২০ কোটি না দিলে প্রাণনাশের হুমকি রোহিতকে

আজ থেকে মাস চারেক আগের ঘটনা। গুলির শব্দে কেঁপে উঠেছিল মায়ানগরীর জুহু এলাকা। নেপথ্যে পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়িতে দুষ্কৃতির গুলি। এবার আরও একধাপ এগিয়ে মোটা টাকা দাবি করে হুমকি অডিও ক্লিপ! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) একটি অডিও ক্লিপ অনুযায়ী, কুড়ি কোটি টাকার জন্য রোহিত শেট্টির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয়, যদি নির্দেশ মাফিক টাকা না দেন তাহলে এবার বাড়ি নয় বন্দুকের নলের নিশানায় থাকবেন খোদ পরিচালক।

Advertisement

এই অডিও ক্লিপে প্রবল উদ্বেগে শেট্টি পরিবার। সে কথা বলার অপেক্ষাই রাখছে না। পুলিশ সূত্রে খবর, মাত্র চার মাস আগে জুহুতে রোহিত শেট্টির বাড়িতে বিষ্ণোই গ্যাং গুলি চালায়। এরপর এধরনের অডিও ক্লিক নিসন্দেহে চিন্তার বিষয়। পুলিশের প্রাথমিক অনুমান, আচমকা গুলিচালানো বা মোটা টাকা আদায়ের হুমকির মাধ্যমে সংশ্লিষ্ট গ্যাংটি নিজেদের একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চাইছে। সেই সঙ্গে মুম্বইয়ের সিনেপাড়ায় আতঙ্কের বীজ বপনের সুপরিকল্পিত প্রচেষ্টা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rohit Shetty receives extortion threat from Lawrence Bishnoi gang
বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

অত্যন্ত দ্রুত গতিতে এগচ্ছে ঘটনার তদন্ত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে শেট্টির কর্মীরা একটি ৯০ সেকেন্ডের অডিও ক্লিপ পান। সেখানেই ২০ কোটি টাকার দাবি করা হয়েছে। মনে করা হচ্ছে, এই বার্তাটি লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী শুভম লংকরের কণ্ঠে রেকর্ড করা। উল্লেখ্য, শুভম বর্তমানে পলাতক। ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড ও ২০২৬-এর ফেব্রুয়ারিতে শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনাতেও তার যোগ ছিল।

Advertisement

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিকের কথায়, “রোহিত শেট্টির কর্মীরা আমাদের জানিয়েছেন তাঁরা এই হুমকির অডিও ক্লিপটি পেয়েছেন। জুহু পুলিশ এ ঘটনায় মামলা নথিভুক্ত করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ক্লিপে শোনা কণ্ঠটি শুভম লংকরের। অডিওটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”

Rohit Shetty gets a ₹20 crore extortion threat
চাপের মুখে রোহিত

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি গভীর রাতে জুহুতে অবস্থিত রোহিত শেট্টির বাড়ির বাইরে মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। এই হামলার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। মোটরবাইকে এসে গুলি চালায় দীপক শর্মা। পরে আগ্রায় পালিয়ে গা ঢাকা দেয়। কিন্তু, পুলিশ অবশেষে তাকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, দীপক শর্মা এর আগেও গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিল।

Rohit Shetty allegedly receives a ₹20 crore extortion
রোহিত শেট্টি

জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিল, সামাজিকমাধ্যমে বিষ্ণোই গ্যাংয়ের পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে ওই গ্যাংয়ে যোগ দেয়। গত এপ্রিল মাসে ক্রাইম ব্রাঞ্চ এই মামলায় এক হাজার ৬২৪ পাতার চার্জশিট দাখিল করে। সেখানে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও দু’জন প্রবীণ লংকর ও আরজো বিষ্ণোইকে পলাতক হিসেবে ঘোষণা করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.