বিশেষ মানুষের বিশেষ দিনে শুভেচ্ছাও বিশেষ হওয়া প্রয়োজন বইকী! ২৭ জুন সকাল থেকে রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) অনুরাগীদের কৌতূহল তুঙ্গে, ‘যে দেব কী সারপ্রাইজ দেন?’ তবে প্রতীক্ষার প্রহর খুব বেশি গড়াতে দেননি! শনিবার সাতসকালেই রুক্মিণীর উদ্দেশে প্রেমমাখা বার্তা ভাগ করে নিলেন টলিউড সুপারস্টার। ভালোবাসার মানুষের জন্মদিনে দেবের (Dev) আদুরে ইনস্টাগ্রাম পোস্টে জ্বলজ্বল করে উঠল নায়িকার ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির লুক। আর সকাল সকাল সাংসদ-অভিনেতার এহেন পোস্টেই সরগরম নেটভুবন।
গত ৮ মার্চ নারীদিবস উপলক্ষে করিমূলের জীবনের ‘ধ্রুবতারা’ মঞ্জুকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রুক্মিণী মৈত্রর লুক ফাঁস করেছিলেন সুপারস্টার সাংসদ। এবার নায়িকার জন্মদিনে সিনেমার আরেকটি ঝলক তুলে ধরলেন। যেখানে মঞ্জুর ভূমিকায় রুক্মিণীকে দেখা গেল।
উত্তরবঙ্গের করিমূল হকের জীবন অবলম্বনে তৈরি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ সিনেমায় রুক্মিণী মৈত্রকে দেখা যাবে স্ত্রী’ মঞ্জুর ভূমিকায়। এই সিনেমার সুবাদেই বছর কয়েক বাদে ফের দেব-রুক্মিণী জুটিকে পাবেন দর্শক অনুরাগীরা। গত ৮ মার্চ নারীদিবস উপলক্ষে করিমূলের জীবনের ‘ধ্রুবতারা’ মঞ্জুকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রুক্মিণী মৈত্রর লুক ফাঁস করেছিলেন সুপারস্টার সাংসদ। এবার নায়িকার জন্মদিনে সিনেমার আরেকটি ঝলক তুলে ধরলেন। যেখানে মঞ্জুর ভূমিকায় রুক্মিণীকে দেখা গেল সালোয়ার কামিজে। হালকা মেকআপ। মুখে স্মিত হাসি। ছিমছাম সাজ। ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র নতুন পোস্টারে স্নিগ্ধ অবতারে ধরা দিলেন রুক্মিণী মৈত্র। আর এহেন পোস্টের ক্যাপশনেই ‘জীবনের নায়িকা’র উদ্দেশে প্রেমমাখা বার্তা দিয়েছেন দেব।

ক্যাপশনে উল্লেখ, ‘শুভ জন্মদিন রুক্মিণী… ঈশ্বর তোমাকে প্রচুর সুখ ও শান্তিতে ভরিয়ে রাখুন। সুস্থ থেকো এবং যেমন আছো তেমনই থেকো।’ দেবের পোস্টের মন্তব্যবাক্সে অনুরাগীরাও জন্মদিনের শুভেচ্ছা উজাড় করে দিয়েছেন অভিনেত্রীকে। এর আগে দেব-রুক্মিণী জুটি একসঙ্গে ‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’-এর মতো একাধিক ছবি উপহার দিয়েছে। এবার ফের একবার সেই রসায়ন ধরা দেবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতে।
View this post on Instagram
দেব-রুক্মিণীকে ২০১৭ সাল থেকে একসঙ্গে দেখছেন অনুরাগীরা। মাঝে মাঝে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও তৈরি হয়েছে। তবে সেসবে জল ঢেলে দিয়ে নিজেদের সম্পর্ককে অটুট রেখেছেন দেব ও রুক্মিণী। দেবের সঙ্গে কোনও ছবি হোক বা তাঁর প্রযোজনায় কাজ কিংবা মডেলিং সবেতেই রুক্মিণী নিজের একশো শতাংশ দিয়ে অভিনয় করেছেন। নিজের পরিশ্রমে মুম্বইয়ে কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। সবসময়ই পাশে থেকেছেন দেব। এমনকী আবেগি রুক্মিণী যখন চোখের জলে ভেসেছেন তখনও পাশে থেকেছেন দেব। আর এভাবেই যেন পেল।
সর্বশেষ খবর
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির
-
‘প্যান্ট খুলে দাঁড়ানোর কী দরকার! বাড়িতে বউ নেই?’, ‘টক্সিক’ যশের নগ্নতায় বিস্ফোরক ঋষিকা
-
স্বল্পবসনা লাস্যময়ীদের সঙ্গে উদ্দাম নাচ, ‘জামাইকা চলে এসো’, কাকে বললেন গেইল? ভাইরাল ভিডিও
-
বাসে মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার হলেই অ্যাকশন! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পরিবহণ মন্ত্রীর