সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালীকে পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। সেই সিনেমার ছোট্ট দুর্গা এবং তাঁর অভিনয় এতগুলো বছর পরে গিয়েও দর্শকদের মনে জীবন্ত। বিশেষ করে দুর্গা ওরফে উমা দাশগুপ্তর সেই প্রাণোচ্ছ্বল হাসি। লাইম লাইটের অন্তরালে থাকা সেই অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ভালো আছেন।
শুক্রবার রাতে নেটপাড়ায় আচমকাই রটে যায় যে, উমা দাশগুপ্ত নাকি প্রয়াত! সেই খবর ছড়াতেই সিনেদুনিয়ার অন্দরে শোরগোল শুরু হয়ে যায়। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেত্রী দিব্যি সুস্থ রয়েছেন। ভালো আছেন। গতকালই শান্তিনিকেতন থেকে ফিরছেন কলকাতায়।
[আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ, কেন বিগ বি-র অসুস্থতার খবর চেপে রাখতে চেয়েছিল পরিবার?]
শৈশব থেকেই থিয়েটার করতেন। যে স্কুলে পড়তেন, সেখানকার প্রধানশিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই মাণিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালির দুর্গা উমা দাশগুপ্তকে। যদিও তাঁর বাবা চাননি মেয় সিনেদুনিয়ায় আসুক। তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক। সিনেপর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয়, দুর্গার মৃত্যু কাঁদিয়েছিল আপামর দর্শককূলকেও। সম্প্রতি, অনীক দত্তর ‘অপরাজিত’ দেখে উমা দাশগুপ্তর (উমা সেন) মেয়ে শ্রীময়ী অভিযোগ তুলেছিলেন, ছবিতে তাঁর মায়ের চরিত্রকে ভুলভাবে দেখানো হয়েছে। সেই ফেসবুক পোস্ট নিয়ে বেশ শোরগোলও হয়েছিল।
[আরও পড়ুন: রোজা রেখে অসুস্থ হিনা খান, শারীরিক সমস্যায় জেরবার অভিনেত্রী!]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে