সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই বলি নামে কী বা যায় আসে! এ যে কেবল কথার কথা তা বেশ বুঝেছে পতৌডি পরিবার। সইফ-করিনা সাধ করে ছেলের নাম রাখে তৈমুর। আর এই নাম সামনে আসতেই খিল্লির ফোয়ারা ছোটে বিভিন্ন সোশাল সাইটে। ‘সইফিনা’কে কম কথা শুনতে হয়নি ছেলের নাম তৈমুর রেখে। ওইটুকু বাচ্চার নাম নিয়ে এমন ‘রাজনীতি’ মোটে মানতে পারেননি কাপুর পরিবারের সদস্যরা। এ নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন ঋষি কাপুর। মুখ খোলেন করণ জোহরও। তবে এ নিয়ে এতদিন একটি কথাও বলেননি সইফ বা করিনা।

অবশেষে ভাঙল সেই নীরবতা। মুখ খুললেন সইফ। সাফ জানালেন, অনেক ভেবেচিন্তেই তাঁরা ছেলের নাম রেখেছেন তৈমুর। নামটির সঙ্গে কোনওভাবেই তিমুরকে গুলিয়ে ফেললে চলবে না। সইফ বলেন, “আমি ও আমার স্ত্রী নামটি অত্যন্ত পছন্দ করে রেখেছি। এর অর্থ আমাদের বড্ড প্রিয়। আমি তুর্কিদের ঐতিহ্য ও শাসক সম্পর্কে অবগত। তার নাম ছিল তিমুর। আমার ছেলের নাম তৈমুর। এটি একটি আরবি। যার অর্থ লোহা।”
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’