আরও আশঙ্কাজনক সলমান খানের (Salman Khan) বাবা তথা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)। মঙ্গলবারই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে এখনও পর্যন্ত অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই খবর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আজ অর্থাৎ বুধবার অস্ত্রোপচার হবে নবতিপর চিত্রনাট্যকারের। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই বেড়েছে জটিলতা।
আরও পড়ুন:
সূত্র মারফত আরও জানা যাচ্ছে, রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার ফলেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর। রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, মঙ্গলবার সেলিম খানকে ভর্তি করার পরই শুটিং বাতিল করে বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছন সলমন। বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় গোটা বলিউড। মঙ্গলবার রাতেই লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হন সেলিম খান।
আরও পড়ুন:
বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আজ অর্থাৎ বুধবার অস্ত্রোপচার হবে। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই বেড়েছে জটিলতা।

এদিন হাসপাতালে সেলিম খানকে দেখতে আসেন সঞ্জয় দত্ত। এছাড়াও সেলিম খান হাসপাতালে ভর্তির পর থেকেই হাসপাতালে রয়েছেন খান পরিবারের সদস্যরা। সলমন ছাড়াও সেখানে রয়েছেন হেলেন, আরবাজ খান, সুরা খান, আয়ুষ শর্মা ও অর্পিতা খান সকলেই। বলিউডের স্বর্ণযুগের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সাত-আটের দশকে ব্লকবাস্টার চিত্রনাট্যের জেরে বহু সিনেমা হিট করিয়েছেন। সেই তালিকায় ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’ থেকে ‘ডন’-এর মতো একাধিক সিনেমা রয়েছে। এবার সেলিমের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনায় রত গোটা বলিউড।
সর্বশেষ খবর
-
কেটে বসানো বা স্ট্যাম্প নয়! স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফুলিয়ায় তাঁতের বুননে তৈরি জাতীয় পতাকা
-
চাষের জমিতে পড়ে যুবতীর কাদামাখা নগ্ন দেহ, অদূরেই উদ্ধার প্রৌঢ়ের লাশ! রহস্য শক্তিগড়ে
-
হিমাচলে বচ্ছরকার জলযন্ত্রণা! বৃষ্টি ও ধসে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, অবরুদ্ধ ২৫৯টি রাস্তা
-
মোদি জমানায় কর্পোরেটদের কত ঋণ মকুব? সংসদে তথ্য দিল কেন্দ্র
-
‘নন্দী’র পিঠে চেপে কানওয়ার যাত্রা! ভাইরাল শিবের পবিত্র বাহনের আদলের বাইক