সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় নিতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন সলমন। কখনও টাইগার হয়ে ফিরছেন, কখনও সিকন্দর হয়ে মারকুটে সংগ্রাম। আর এবার নতুন খবর, হিরোর অবতার ছেড়ে সলমন নাকি এবার ভিলেন রূপে আসছেন! হ্যাঁ, গুঞ্জনে তো তেমনই শোনা যাচ্ছে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মোটামুটি ‘সিকন্দর’ ছবির শুটিং শেষ করে ফেলেছেন সলমন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি ‘কিক ২’ ছবির ঘোষণা করবেন ভাইজান। আর এই ছবিতেই খলনায়কের চরিত্রে দেখা যাবে সলমনকে।
[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]
২০১৪ সালে মুক্তি পায় সলমন, জ্যাকলিন, নওয়াজউদ্দিন অভিনীত ‘কিক’ ছবি। ছবিটি মাত্র এক সপ্তাহেই একশো কোটির ক্লাবে প্রবেশ করে এই ছবি। তখন থেকেই প্ল্যান ছিল এই ছবির সিক্যুয়াল হবে। শোনা যাচ্ছে, এই ছবিতে সলমনের পাশাপাশি দেখা যাবে বলিউডে আরেক বড় তারকাকে।
প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে ‘দাবাং’ মেজাজেই ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করে গিয়েছেন সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস।
‘সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।
[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের