সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি অস্ত্র মামলায় আগেই ছাড় পেয়েছেন সলমন খান৷ কিন্তু বিপাকে পড়েছেন তাঁর আইনজীবী৷ সলমনকে বাঁচিয়ে দেওযার জন্য এক আন্তর্জাতিক গ্যাংস্টারের থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি৷ এমনটাই জানিয়েছেন আইনজীবী এইচ এম সারস্বত৷
প্রেমিকের ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হলেন বলিউড অভিনেত্রী
বেআইনি অস্ত্র রাখা ও কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন অভিযুক্ত ছিলেন সলমন৷ চলতি মাসেই যোধপুরের আদালত তাঁকে অস্ত্র মামলায় মুক্তি দেয়৷ এর নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন তাঁর আইনজীবী৷ তবে মক্কেলকে বাঁচিয়ে তিনি নিজেই বিপাকে পড়েছেন৷ আইনজীবীর দাবী, এক আন্তর্জাতিক গ্যাংস্টার তাঁকে ফোন করে মৃত্যুর হুমকি দিয়েছে৷ তাঁকে বলা হয়েছে, যে কোনও খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে৷ কেউ তাঁকে রক্ষা করতে পারবে না বলেও হুমকি দেওয়া হয়েছে৷
জুতো পরেই সিটে পা, শাহরুখের কীর্তিতে বিতর্কের ঝড়
প্রসঙ্গত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও তিনি সলমনের পক্ষে আইনজীবী৷ সম্প্রতি কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সলমনকে৷ সেখানে তিনি সাফ জানান, তিনি নির্দোষ৷ হরিণের স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলেই দাবি অভিনেতার৷
এদিকে আতঙ্কিত সারস্বত জীবনহানির আশঙ্কায় দ্বারস্থ হয়েছেন পুলিশের৷ পুলিশের তরফে তাঁর জন্য সশস্ত্র প্রহরার ব্যবস্থা করা হয়েছে৷
‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ
সর্বশেষ খবর
-
শ্রাবণী মেলায় শিবমন্দিরে পুষ্পবৃষ্টি, রথযাত্রায় আর্থিক সাহায্য, উৎসবে একগুচ্ছ পরিকল্পনা রাজ্যের
-
রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল কলকাতা পুলিশ
-
টিআরপি বন্ধ কর্মক্ষেত্রকে কতটা প্রভাবিত করবে? কী বলছেন মেগার কলাকুশলীরা?
-
শ’খানেক টাওয়ার লোকেশন, ৭ দিনে কালিম্পং থেকে অযোধ্যা পাহাড়তলির বহু ডেরা বদল দেবরাজের!
-
পাঁচ বছরের শিশুকে যখন…’, দিয়া মির্জার ছেলেকে তীব্র আক্রমণ, ফুঁসে উঠলেন রিচা