Salman Khan

‘হবু শ্বশুর’ সেলিমকে জড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা ইউলিয়ার, সলমনের সঙ্গে বিয়ে পাকা?

আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও ইউলিয়া ভান্তুরকে নিয়ে গিয়েছিলেন সলমন খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৪, ১৫:৪১

options
link
‘হবু শ্বশুর’ সেলিমকে জড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা ইউলিয়ার, সলমনের সঙ্গে বিয়ে পাকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ নভেম্বর ৮৯ বছরে পা দিলেন সলমন খানের বাবা তথা জনপ্রিয় চিত্রনাট্য়কার সেলিম খান। খান পরিবারে তাঁর জন্মদিনে উদযাপন হলেও, সবার নজর কিন্তু গিয়ে পড়ল সোশাল মিডিয়াতেই! আর নজর যাবে নাই বা কেন! সেলিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর ছেলে সলমনের প্রিয় মানুষ তথা মডেল ইউলিয়া ভান্তুর। আর তা দেখেই নেটপাড়ায় শোরগোল। গুঞ্জনপাড়া মনে করেছন, এবার বুঝি সলমন ও ইউলিয়ার বিয়ে পাকা হতে চলেছে। আর সেই কারণেই ‘হবু শ্বশুর’কে শুভেচ্ছা জানিয়েছেন সুন্দরী ইউলিয়া।

Advertisement

বলিউডের চিরকুমার। পঞ্চাশ পেরিয়েও গ্ল্যামারাস। যেমন অ্যাকশনে কেতাদুরস্থ, তেমনই রোম্যান্টিক অবতারে সুপারহিট ভাইজান। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি সলমন খানের। তবে সলমনের বিয়ে গুঞ্জন উঠেছিল জুলাই মাসে ইউলিয়ার জন্মদিনের সময়ও।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iulia V Vantur (@vanturiulia)

Advertisement

নিজের বাংলোতেই বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরের (Iulia Vantur) জন্মদিন উপলক্ষে রাতপার্টির আয়োজন করেছিলেন সলমন খান। যেখানে উপস্থিত ছিলেন ভাইজানের পরিবারের সদস্যরা। বোন অর্পিতা শর্মা, জামাই আয়ুষ শর্মার পাশাপাশি ভাইজানের দিদি আলভিরা থেকে আরবাজের ছেলে আরহান খান সকলের মুখই উঁকি দিল ইউলিয়ার জন্মদিন স্পেশাল ফ্রেমে। সেই জন্মদিনের পার্টিতেই উপস্থিত ছিলেন প্রযোজক অতুল অগ্নিহোত্রী, গায়ক হিমেশ রেশমিয়া, মিকা সিং। অতুলের শেয়ার করা ছবিতেই দেখা গেল ইউলিয়ার জন্মদিনের পার্টিতে হাসিমুখে সলমনের পরিবারের সদস্যদের। বার্থডে গার্ল নিজেও সেই ছবি শেয়ার করে পালটা ভালোবাসা জানিয়ে ছিলেন।

আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও ইউলিয়া ভান্তুরকে নিয়ে গিয়েছিলেন সলমন খান। সেখানে একসঙ্গে তাঁদের নাচতেও দেখা যায়। নেপথ্যে বাজছিল, তাঁরই ছবির ব্লকবাস্টার গান ‘ও ও জানে জানা’। ডান্সফ্লোরে ইউলিয়ার সঙ্গে সিগনেচার স্টেপে নেচে বাজিমাত করেছিলেন বলিউড সুপারস্টার। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ফাঁস হওয়ার পর দাবানল গতিতে ছড়িয়ে পড়ে। যা দেখেই ভক্তরা প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি সিঙ্গল লাইফ ঘুচতে চলেছে সলমনের?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.