Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Air India

বিমানবন্দরে চেকিংয়ের সময় যাত্রীর বন্দুক থেকে গুলি! আহত শিশু-সহ চার, চাঞ্চল্য বারাণসীতে

গুলি লেগে আহত বিমানবন্দরের দুই কর্মীও। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১২:৫৩

options
link
বিমানবন্দরে চেকিংয়ের সময় যাত্রীর বন্দুক থেকে গুলি! আহত শিশু-সহ চার, চাঞ্চল্য বারাণসীতে zoom
বারাণসী বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ার কথা ছিল।
Advertisement

ব্যস্ত বিমানবন্দরে চলছে যাত্রীদের আনাগোনা। নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে এগোচ্ছেন সকলে। প্রত্যেকের জিনিসপত্র চেক করছেন বিমানববন্দরের নিরাপত্তা কর্মীরা। তার মধ্যেই আচমকা চলল গুলি! এক রাউন্ড গুলি চলেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গোটা ঘটনায় এক শিশু এবং এক মহিলা জখম হয়েছেন। গুলি লেগে আহত বিমানবন্দরের দুই কর্মীও। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ। বারাণসী বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ার কথা ছিল। স্ত্রীকে নিয়ে ওই বিমানে ওঠার কথা ছিল আজমগড়ের এক ব্যক্তির। নিয়মমাফিক নিজের সমস্ত জিনিস চেকিংয়ে দিয়ে দেন তিনি। চেকিং প্রক্রিয়া চলাকালীন আচমকা বিমানবন্দরে চলে গুলি। জানা গিয়েছে, আজমগড়ের ওই যাত্রীর বন্দুক থেকেই গুলি চলেছে। অন্তত চারজন আহত হয়েছেন গুলি আঘাতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আহতদের তালিকায় রয়েছেন বিমানবন্দরের দুই নিরাপত্তাকর্মী। চেকিংয়ের দায়িত্বে ছিলেন তাঁরা। প্রথমে গুলি লাগে এক মহিলা কর্মীর উরুতে। এক পুরুষ কর্মীর হাতেও গুলি লাগে। জখম হয়েছেন এক শিশু এবং এক মহিলাও। জানা গিয়েছে, আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁরা চিকিৎসাধীন। তবে প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুলি চলার পরই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গুলি চলা নিয়ে মুখ খুলেছেন বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর পুনীত গুপ্তা। তিনি জানান, ওই যাত্রী চেকিংয়ের সময়ে জানিয়েছিলেন তাঁর কাছে বন্দুক রয়েছে। আগ্নেয়াস্ত্রের নথিপত্র পরীক্ষার সময়ই গুলি চলেছে। তবে গোটা ঘটনাই ভুলবশত হয়েছে বলে পুনীতের দাবি। প্রশ্ন উঠছে, ভরা বিমানবন্দরে এমন পরিস্থিতি তৈরি হল কী করে? বন্দুকের চেকিং কেন আরও সতর্কভাবে করা হয়নি? বিমানবন্দরের মতো সুরক্ষিত স্থানে এই ঘটনায় বাড়ছে উদ্বেগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.