সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ বছর আগে জুটি বেঁধে সুপারহিট দর্শকদের উপহার দিয়েছিলেন সলমন খান ও সঞ্জয়লীলা বনশালি। ছবির নাম ‘হাম দিল দে চুকে সনম’। তারপর দুজনের পথ দুদিকে বেঁকে গিয়েছে। সঞ্জয়লীলার পছন্দের পাত্রে পরিণত হয়েছেন রণবীর সিং। অন্য পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে বক্সঅফিসে বারবার ঝড় তুলেছেন সলমন খানও। ১৯ বছর পর ফের কাছাকাছি এই সুপারহিট জুটি। ‘সাওয়ারিয়া’য় কেমিওর পর বনশালির ছবিতে ফের দেখা যাবে ভাইজানকে। এ খবর ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। কিন্তু সে ছবিতে নিজের বিপরীতে কাকে চান দাবাং খান? এবার জানা গেল সেই খবর।
[পর্দায় এই নায়কের সঙ্গে লিপলকে আপত্তি নেই তামান্নার!]
সলমন-বনশালির জুটি বাঁধার খবর ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ছবি বিশ্লেষক তরণ আদর্শ। টুইটারে জানিয়েছিলেন, বলিউডের সুপারস্টারকে নিয়ে একটি প্রেমকাহিনিই বানাতে চলেছেন বনশালি। শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। কিন্তু নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে? বনশালির ছবি মানেই বর্তমানে চোখের সামনে ভেসে ওঠে একটাই মুখ। দীপিকা পাড়ুকোন। গোলিও কি রাসলীলা: রামলীলা থেকে বাজিরাও মস্তানি, পদ্মাবত- সবেতেই স্ক্রিন জুড়ে দীপিকার উপস্থিতি মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। রণবীর ঘরনি একপ্রকার বনশালির লাকি চার্ম হয়ে উঠেছেন। তবে কি সলমনের বিপরীতেও তাঁকেই দেখা যাবে? জানা নেই। কিন্তু দাবাং খানের প্রথম পছন্দ ক্যাটরিনা কাইফ। একটি রিপোর্টের খবর অনুযায়ী, নিজের পুরনো বান্ধবীর সঙ্গেই ফের জুটি বাঁধতে ইচ্ছুক সলমন। টাইগার জিন্দা হ্যায়, এক থা টাইগার, ভারত-সহ বেশ কিছু ছবিতে তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছে। তবে একইসঙ্গে শোনা যাচ্ছে, ক্যাটরিনা নয়, বনশালি নিতে চান দীপিকাকেই।
[‘নাচ বলিয়ে’র নতুন সিজনের হোস্ট কে জানেন?]
তবে সলমনের বিপরীতে অভিনয়ের জন্য নাম উঠে এসেছে আলিয়া ভাট এবং জাহ্নবী কাপুরেরও। কিন্তু বনশালির মতে, এই দুই অভিনেত্রীকেই সলমনের পাশে অনেকটাই কম বয়সি দেখাবে। সুতরাং, ছবির নায়িকা কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। এবার দেখার, সলমনের ইচ্ছেপূরণ হয়, নাকি নিজের পছন্দকেই মর্যাদা দেন বনশালি।
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!