সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেদারনাথ দিয়েই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন। এবার এই তীর্থযাত্রায় হ্যাট্রিক করে ফেললেন সারা আলি খান (Sara Ali Khan)। নবাব পরিবারের মেয়ে হয়েও গণেশ চতুর্থী থেকে দিওয়ালি, শিবরাত্রি.. সব উৎসবেই শামিল হন সারা আলি খান। কাশীর বিশ্বনাথ, আসমে কামাখ্যা থেকে কেদারনাথ, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন সারা। তার জন্য অবশ্য কম কটাক্ষ শুনতে হয়নি নবাবকন্যাকে। তবে নেটপাড়ার নীতিপুলিশ রক্তচক্ষুর কাছে দমে যেতে নারাজ সারা আলি খান। এবার ফের কেদারনাথ যাত্রায় গেলেন অভিনেত্রী।
কেদারনাথের পথে হাঁটতে হাঁটতেই নবাবকন্যার মুখে শোনা গেল ‘জয় শ্রীকৃষ্ণ’ ধ্বনি। এবারের দিওয়ালি সেখানেই কাটিয়েছেন সারা। শুধু কি তাই? পাহাড়ি স্থানীয় দোকান থেকে রীতিমতো উত্তর ভারতীয় সব খাবার খেয়েছেন সেখানে বসেই। নিজেই হেঁটে পৌঁছে গিয়েছিলেন সেসব ছাউনির দোকানে। হাতে বানানো রুটি, ডাল ফ্রাই, জিলিপি, পনির ভুর্জি, তন্দুরি রুটি এবং সবুজ সবজি-সহ হরেক পদ চেখে দেখেছেন। আবার হিমাচলি গুড় দিয়েও রুটির স্বাদ উপভোগ করেন তিনি। সেসব মুহূর্ত নিজেই শেয়ার করলেন সারা আলি খান। স্থানীয় দোকানে গিয়ে চায়ের খোঁজও করেন। বলিউড তারকাদের মতো সেলেব সুলভ হাবভাবের লেশ মাত্র নেই! সারা নাকি এবার বিজেপি নেতার ছেলের প্রেমে পড়েছেন। তাঁর সঙ্গেই কেদারনাথ দর্শনে গিয়েছেন অভিনেত্রী।
View this post on InstagramAdvertisement
বলিপাড়ার তারকাসন্তানরা যখন হাইপ্রোফাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারাস জীবনযাপন করতে ব্যস্ত, তখন সারা আলি খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন তীর্থ করতে। এবারও দিওয়ালিতে কেদারনাথ তীর্থে গেলেন সারা আলি খান।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!