দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতায় শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic)। পয়লা এপ্রিল বুধবার ইডেন থেকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের শুটিং শুরুর খবর দিয়েছেন রাজকুমার রাও। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছেন সিনেমার নামও। লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই সম্ভবত বায়োপিকের এহেন নামকরণ।
আরও পড়ুন:
‘মহারাজ’-এর বায়োপিক নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সে কথা বলার অবকাশই রাখে না। এই ছবি ঘিরে লেটেস্ট আপডেট, ‘দাদা’র টিমে যোগ দিয়েছেন বলিউডের বব বিশ্বাস তথা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মুম্বইয়ে শুরু হওয়া ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র শুটিংয়ে যোগ দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন বলেই গুঞ্জন।

বর্তমানে মুম্বই শিডিউলে রয়েছেন অপরাজিতা আঢ্য, যিনি সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও যত দূর জানা যাচ্ছে, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অভিনেতা রাহুল দেব বোস। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একেবারে স্পিকটি নট।

সূত্রের খবর, ইউনিটের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে এই তিন অভিনেতাই বর্তমানে মুম্বইয়ে শুটিং করছেন। রবিবার নাকি সেটেও উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি মাসের শেষ দিক থেকে কলকাতাতেও ছবির শুটিং শুরু হবে বলেই খবর। পঁচিশ সালের আগস্ট মাসেই কলকাতায় এসে রেইকি সেরে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স, ময়দান থেকে শুরু করে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ঢুঁ মারেন তিনি।

মহারাজের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেন টিম নিয়ে। সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে চাক্ষুষ করতে পারবেন দর্শক? সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু’-তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই। এখন অপেক্ষা শুধু সিলভার স্ক্রিনে ক্রিকেট তারকা সৌরভের বায়োপিক উপভোগ করার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলা ভাগের আন্দোলনেই জননেতা শ্যামাপ্রসাদেরর উত্থান
-
চতুর্থ পর্যায়ের ক্যানসার, তবু থামেনি লড়াই, স্বাভাবিক জীবনে ফিরলেন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড়
-
‘সীমা পার করলে বুঝিয়ে দিতে হবে’, গুঁতো বিতর্কে হুমকি যশস্বীর, পড়লেন শাস্তির মুখে
-
কাঁধ পর্যন্ত ঝাঁকরা সোনালি চুল গায়েব হালান্ডের, নতুন রূপের জন্য ‘হুমকি’ও পেলেন নরওয়ে তারকা
-
পোড়ার ক্ষত শুকোলেও শেষ নয় লড়াই, অগ্নিদগ্ধদের পাশে ডিসানের ‘ফিনিক্স’