শুধু খেলেই হল না। কখন খাচ্ছেন এবং কী খাচ্ছেন? খেয়াল না রাখলে শরীর অসুস্থ হতে বাধ্য। অনেকেই রয়েছেন যারা সকাল হতে না হতেই ফলের ঝুড়ি নিয়ে বসেন। খালিপেটে আম হোক বা লিচু খেলেই কিন্তু বিপদ। খালিপেটে অধিক সুক্রোজের ফল খেলে অপকার অবশ্যম্ভাবী। শরীরে বিষক্রিয়া পর্যন্ত ঘটতে পারে। তাই, সকালে খালিপেটে কোন ফলগুলি এড়িয়ে চলবেন তা আগেভাগে জেনে রাখুন।

আরও পড়ুন:
আমের মধ্যে লুকিয়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি। সকাল সকাল খালি পেটে আম খেলে এই চিনি সরাসরি রক্তে মিশে যায়। ফলে ঝড়ের গতিতে বাড়ে শর্করার মাত্রা। ডায়াবেটিসের রোগীদের জন্য এই অভ্যাস রীতিমতো বিপজ্জনক হতে পারে।

লিচুই বা কম কীসে? খালি পেটে রসালো লিচু পেটে গেলেই চিনির মাত্রা হু হু করে বাড়তে থাকে। সঙ্গে উপরি পাওনা মারাত্মক গ্যাসের সমস্যা। আবার অনেকেই ভাবেন, চটজলদি শক্তির জন্য সকালে একটা কলা খেয়ে নেওয়া ভালো। কিন্তু কলায় থাকে প্রচুর ম্যাগনেসিয়াম। খালি পেটে অতিরিক্ত ম্যাগনেসিয়াম রক্তে মিশলে হৃৎপিণ্ডের ক্ষতি হতে পারে।

ডায়েটের চক্করে সকালে নাশপাতি খাচ্ছেন? সাবধান! নাশপাতির অতিরিক্ত ফাইবার খালি পেটে থাকলে পেটের ভেতরের শ্লেষ্মা ঝিল্লির ক্ষতি করে। এতে পুরো হজমপ্রক্রিয়াটাই ওলটপালট হয়ে যায়। অন্যদিকে, আঙুর এবং কমলার মতো সাইট্রাস জাতীয় ফল খালি পেটে খাওয়া মানেই বিপদ। আঙুরের অ্যাসিড পেটের দফারফা করে। এমনকী হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। কমলার সাইট্রিক অ্যাসিডের কারণে শুরু হতে পারে বুক জ্বালা ও মারাত্মক গ্যাস্ট্রিকের সমস্যা।
তাহলে সকালে খাবেন কী?
ফল খাওয়া অবশ্যই ভালো, তবে নিয়ম মেনে। বিশেষজ্ঞরা বলছেন, সকালের খালি পেটে যদি ফল খেতেই হয়, তবে বেছে নিন পাকা পেঁপে কিংবা তরমুজ। এগুলো পেট ঠাণ্ডা রাখে এবং হজমে সাহায্য করে। তাই সকালের পাতে ফলের রাজা আমকে একটু দেরিতেই জায়গা দিন। শরীর সুস্থ থাকলে আমের স্বাদ দ্বিগুণ মধুর লাগবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের বিপদে উত্তরবঙ্গ! ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা, আর কী পূর্বাভাস?
-
ফের আক্রান্ত হরমুজ, ট্রাম্পের ‘এক গুলিতেই শেষ’ মন্তব্যের পরই মিসাইল ছুড়ল ইরান
-
সেবাশ্রয়ে দেওয়া ওষুধে কোটি টাকার দুর্নীতি! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
‘মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে’, শাহী সাক্ষাৎ নিয়ে আবেগপ্রবণ প্রসেনজিৎ
-
বিজেপিতে ‘নো এন্ট্রি’! দলত্যাগী তৃণমূল কর্মীদের নজরে হিন্দুত্ববাদী সংগঠন