বিশেষ সংবাদদাতা: রহস্যরোমাঞ্চে ভরপুর ছবি বানাতে পরিচালক সায়ন্তন ঘোষালের জুড়ি মেলা ভার। বাংলায় একের পর এক থ্রিলার ঘরানার ছবি উপহার দিয়েছেন অভিনেতা। তবে এবার সেই পরিসর থেকে বেরিয়ে নতুনভাবে দর্শকের কাছে নিয়ে আসছেন তাঁর নতুন ঘরানার ছবি। এবার বামাক্ষ্যাপার জীবনীচিত্র বানাতে চলেছেন সায়ন্তন।
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সায়ন্তনের এই নতুন ছবি নিয়ে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে যে পরিচালকের এই ভিন্নস্বাদের ছবির শুটিং নাকি পিছিয়ে যাচ্ছে। আসলেই কি তাই? এই খবর কতটা সত্যি? কবে থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং এবং কাকে কোন চরিত্রে দেখা যাবে তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল সরাসরি যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। যদিও নতুন এই কাজ নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ পরিচালক সায়ন্তন ঘোষাল।
তবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, শুটিং পিছিয়ে যাওয়ার খবর কানাঘুষো শোনা গেলেও এই মাসের শেষের দিকেই নাকি শুরু হবে সায়ন্তনের ‘বামাক্ষ্যাপা’ -এর শুটিং। এই ছবির হাত ধরেই ছোটপর্দার পর এবার বড়পর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। দেবীর চরিত্রে থাকবেন অভিনেত্রী পায়েল দে। কালীপুজোয় মুক্তি পাবে এই ছবি। শুধু তাই নয় নিজের অন্যান্য নতুন কাজ থেকে বিরতি নিয়ে আপাতত এই ছবিতেই নাকি মনোনিবেশ করেছেন সায়ন্তন। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালকের দু’টি ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, ও ‘ম্যাডাম সেনগুপ্ত’। এবার নতুন ঘরানার ছবিতে কী জাদু দেখান সায়ন্তন এখন সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?