সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের অনুষ্ঠান বলে কথা! চমক তো থাকবেই। প্রথম দিনে তা ছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নিলেন বলিউডের তিন খান। হ্যাঁ, এক মঞ্চে দেখা গেল শাহরুখ, সলমন ও আমিরকে। শুধু তাই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন তিনজন। একে অন্যের হুক স্টেপও করলেন একসঙ্গে।

পয়লা মার্চ থেকে জামনগরে শুরু হয়েছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠান। আর তাতেই চাঁদের হাট বসেছে। একদিকে যেমন বিল গেটস, মার্ক জুকারবার্গরা রয়েছেন, অন্যদিকে হাজির প্রায় গোটা বলিউড। শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট স্টাররাও এসে উপস্থিত হয়েছেন। শনিবার সকালে ছিল জঙ্গল থিমের পোশাক। রাতে এথনিক ও সেমি এথনিক পোশাকে দেখা যায় সকলকে।
[আরও পড়ুন: ছাদনাতলায় কাঞ্চন-শ্রীময়ী, বিয়ের সাজে ছবি এল প্রকাশ্যে]
এদিন দক্ষিণী সিনেমার গানেই নাচতে থাকেন শাহরুখ, সলমন ও আমির। ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ গানের হিন্দি ভার্সান ‘নাচো নাচো’। তাতেই তাল মেলান তিন খান। একের পর এক পাল্লা দিয়ে নিজেদের হুক স্টেপ করতে থাকেন।
View this post on Instagram
তিন খানের এই নাচ দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। তাঁরা বলছেন, যে কাজ ভারতবর্ষের তাবড় তাবড় পরিচালক-প্রযোজকরা করতে পারেন না, সে কাজ মুকেশ আম্বানি করে দেখিয়েছেন। তিন খানকে তিনি এক মঞ্চে নিয়ে এসেছেন তিনি। একজন আবার মজা করে তিন খানের নেপথ্যে থাকা ব্যাকগ্রাউন্ড ডান্সারদের দুর্দশার কথাও বলেছেন। কারণ শাহরুখ, সলমন ও আমিরের সঙ্গে তাল মেলাতে বেশ হিমশিম খেতে হচ্ছিল তাঁদের।
[আরও পড়ুন: নবদম্পতি প্রস্মিতা-অনুপম, প্রথম ছবি এল প্রকাশ্যে]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!