Shabana Azmi

‘গোড়া থেকে উপড়ে ফেলতে হবে…!’ আর জি কর কাণ্ডে এবার সরব শাবানা আজমি

সম্প্রতি আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন হেমা মালিনীও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১৩:০২

options
link
‘গোড়া থেকে উপড়ে ফেলতে হবে…!’ আর জি কর কাণ্ডে এবার সরব শাবানা আজমি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। স্পষ্ট জানিয়ে দিলেন, এ দেশে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে গোড়া থেকে সাফ করতে হবে, যার জন্য দরকার কঠোর আইন।

Advertisement

আরজি কাণ্ডে উত্তাল গোটা বাংলা, গোটা দেশ। সাধারণ মানুষ থেকে সেলেব সবাই এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন। সম্প্রতি পুণের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে, শাবানা স্পষ্ট জানালেন, ধর্ষণ থেকে মুক্তির জন্য ঠিক কী করা উচিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে শাবানা জানালেন, ”এই ধরনের ঘটনা খুবই ভয়ঙ্কর। কোনও সভ্য দেশে এধরনের ঘটনা ঘটা অনুচিত। আমি খুবই বিরক্ত দেখে। ২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পর জাস্টিস ভর্মা কমিটির রায়ের পর কীভাবে ঘটতে পারে এমন ঘটনা। খুবই হতাশ।”

Advertisement

শাবানা তাঁর বক্তব্যে আরও বলেন, ”আসলে ধর্ষণের মতো ঘটনা আটকাতে প্রথমত যেটা দরকার, তা হল মহিলাদের পণ্য রূপে দেখাটা বন্ধ হওয়া উচিত এবং পুরুষতন্ত্র যেভাবে চাপিয়ে দেওয়া হয় আমাদের উপর তাকে গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। এর ফলেই ধর্ষণের মতো ঘটনা বন্ধ হবে।”

তবে শুধুই শাবানা আজমি নয়, বুধবার আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী জানান, ”বাংলায় যা হচ্ছে, ভাল হচ্ছে না। বিজেপি কর্মীরাই তো শুধু প্রতিবাদ করেছেন। মহিলাদের উপর যে হিংসার ঘটনা ঘটছে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা উচিত ছিল। আমি মমতাজিকে অনুরোধ করব, যেটা সঠিক, সেটা করুন। আর দেরি করবেন না। গোটা দেশ অপেক্ষা করছে। দোষীর দ্রুত সাজা হওয়া উচিত।”

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.