Shabana Azmi-Prakash Raj

যন্তর মন্তরে শাবানা আজমি, অনশনরত ডাক্তারি ছাত্রীকে আশীর্বাদ, সমর্থন প্রকাশ রাজেরও

CJP Protest: দিল্লির যন্তর মন্তরে পৌঁছান কিংবদন্তি বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। 'ককরোচ জনতা পার্টি'র প্রতিষ্ঠতা অভিজিৎ দীপকেসহ অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। ভিডিওবার্তায় কী বললেন প্রকাশ রাজ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:২৪

options
link
যন্তর মন্তরে শাবানা আজমি, অনশনরত ডাক্তারি ছাত্রীকে আশীর্বাদ, সমর্থন প্রকাশ রাজেরও
যন্তর মন্তরে ডাক্তারি ছাত্রীকে আশীর্বাদ শাবানার, শেষ পরিণতি দেখার চ্যালেঞ্জ প্রকাশের

সোমেই অনশন প্রত্যাহারে রাজি পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তবে সেটা অবশ্যই শর্তসাপেক্ষ। তিনটি শর্ত মানলে অনশন প্রত্যাহারে রাজি। হাতে লেখা খোলা চিঠি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন সোনম ওয়াংচুক। তার মাঝেই ১৯ জুলাই রবিবার দিল্লির যন্তর মন্তরে পৌঁছালেন কিংবদন্তি বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi) ও অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)।

Advertisement

সেখানে পৌঁছে প্রবীণ অভিনেত্রী ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠতা অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেন। এই মুহূর্তে তিনিও যন্তর মন্তরে অনশন করছেন। অভিজিতের পাশে বসে তাঁর হাত ধরে এই সাহসী পদক্ষপকে সাধুবাদ জানান শাবানা। তাঁর উপস্থিতিতে অনশনরত অভিজিৎসহ বাকি পড়ুয়াদের মনোবল বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। ডাক্তারি ছাত্রীর মাথায় শাবানার স্নেহময়ী হাত, প্রাণভরে তাঁকে আশীর্বাদ করেছেন এই প্রবীণ অভিনেত্রী। 

Advertisement

নিট কেলেঙ্কারির বিরুদ্ধে নায্য বিচারের দাবিতে যন্তর মন্তরে অনশন করছেন অসংখ্য পড়ুয়াও। তাঁদের এই কর্মসূচীকে সমর্থন করতেই প্রত্যেকের সঙ্গে মন বিনিময় করেন। সন্তানতুল্য পড়ুয়াদের এভাবে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। পরমযত্নে স্নেহের সঙ্গে তাঁদের মাথায় হাত বুলিয়ে দেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। এটা শুধু সৌজন্য সাক্ষাৎ বা আন্দোলনকে সমর্থনই ছিল না, বরং তাঁদের সঙ্গে অনেকটা সময় কাটান।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha (@neowsibora)

সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। আন্দোলনস্থল থেকে সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। শবানা জানান, তাঁর স্বামী জাভেদ আখতার আলোচনা শুরু আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। সাম্প্রতিক অতীতেও বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন শাবানা আজমি। বিশেষ করে মুম্বইয়ের বস্তি পুনর্বাসনসহ নানান জনস্বার্থমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

সেখান থেকে ভিডিও পোস্ট করে প্রকাশ রাজ বলেন, “আজকের রাত আমি তোমাদের সঙ্গে আছি। এই মুহূর্তে আমি এখানে আছি। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখব।” যুবসম্প্রদায়ের সঙ্গে নিজস্বী পোস্ট করে ব্যাঙ্গাত্মক হ্যাশট্যাগ ‘জাস্ট আক্সিং’-এ লিখেছেন, ‘আমাদের দেশের যুবসমাজ’। ভিডিও শেষের আগে অভিনেতার বার্তা, “এঁরা সেই তরুণ প্রজন্ম যাঁরা একটি মহৎ উদ্দেশ্যের জন্য লড়াই করছে।”

 

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যখন সোনম ওয়াংচুক যখন যন্তর মন্তরে অনশন আন্দোলন করছিলেন সেই সময়ও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। সামাজিক পোস্টের মাধ্যমে সোনমকে অনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে লিখেছিলেন, ‘আপনার মতো মানুষকে দেশের প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সত্যের পক্ষে। আপনাকে নিয়ে আমরা গর্বিত।’

আন্তরিক অনুরোধ জানিয়ে আরও লেখেন, ‘আপনার কাছে কারত আর্জি, অনশন ভঙ্গ করুন। কারণ আপনার দিকনির্দেশনা ও প্রেরণা শিক্ষার্থীদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ায়। এখনও অনেক লড়াই বাকি। তাই আপনার সুস্থ হয়ে ওঠা অত্যন্ত জরুরি। আমরা আপনার পাশে আছি।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.