সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের ব্র্যান্ডেড পোশাকের বিজ্ঞাপন করতে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। নিজেই মডেল সেজে দাঁড়িয়ে পড়লেন ক্যামেরার সামনে। তাও আবার শার্টলেস হয়ে। আর তাতেই ঘুম ছুটেছে নেটপাড়ার।

মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে তা এখন অতীত। পরিচালনায় মন দিয়েছেন আরিয়ান। এর পাশাপাশি ব্যবসাও শুরু করে দিয়েছেন। গত বছরই নিজের ব্র্যান্ডেড পোশাক DyavolX লঞ্চ করেছেন শাহরুখপুত্র। শুরু থেকেই এই পোশাকের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত শাহরুখ। এর আগে ছেলের পরিচালনাতেই বিজ্ঞাপনমূলক ভিডিওয় অভিনয় করেছেন বলিউড বাদশা। তবে এবারে স্টিল ছবিতেই আগুন ঝরালেন।
[আরও পড়ুন: ‘ছেলের প্রেমিকা মনে হচ্ছে তো!’, দ্বিতীয় স্ত্রী ও ছেলের সঙ্গে ডিনারে যেতেই কটাক্ষ আরবাজকে]
শাহরুখের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর ম্যানেজার পূজা দদলানি। কিং খানের ছায়াসঙ্গী পূজা। বহু বছর ধরে তাঁর সঙ্গে কাজ করছেন। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “বার্ধক্যের বিপরীতে হাঁটা আর ফিটনেসের অনুপ্রেরণা। এই মানুষটার (শাহরুখ) বয়স বাড়ছে না বরং ক্লাসিক হয়ে উঠছে।”
View this post on Instagram
ম্যানেজারের এই টিপ্পনির জবাব সোশাল মিডিয়াতেই দিয়েছেন শাহরুখ। পূজার টুইট শেয়ার করেই মজার ছলে তিনি লেখেন, “সবই ঠিক আছে কিন্তু আমি কী নতুন কিছু পোশাক পেতে পারি! DYavolX-এর পরবর্তী কালেকশন কবে আসছে।” অবশ্য, নেটিজেনদের নজর এই কথোপথনের থেকে বেশি শাহরুখের শার্টলেস লুকে। কেউ তাঁকে ‘হটেস্ট জওয়ান’ বলছেন, কেউ আবার ‘সেক্সিয়েস্ট’ খেতাব দিয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: সারা শরীরে বুনো গন্ধ! দক্ষিণী সুন্দরী সামান্থার অরণ্যের দিনরাত্রি যেন জঙ্গলেও আগুন ধরায় ]
সর্বশেষ খবর
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত
-
আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার ডুরান্ডের যুদ্ধ, আর্মিকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল
-
রাজসাক্ষী হতে চেয়েও রেহাই নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির নয়া অভিযোগ
-
ইউটিউব শর্টসে সরল ‘ডিসলাইক’ চিহ্ন! মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার কৌশল?
-
স্বাধীনতা দিবসের পরই সুখবর! আরও একটি এসি লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত