সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর উৎসবের দিনগুলিতে আমরা আনন্দ করি, পরিবারের সঙ্গে মিলে উৎযাপন করি বিশেষ দিনগুলি৷ কিন্তু আমাদের জওয়ানরা সীমান্তে পাহারায় থাকেন৷ আমাদের আনন্দগুলির মূল্য দেন তাঁরা৷ পরিবার পরিজনদের থেকে দূরে থেকে শত্রুদের আক্রমণের মোকাবিলা করেন৷
এবছর জওয়ানদের দিওয়ালির বিশেষ বার্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে৷ আর সেই ডাকে সাড়া দিতেই দিওয়ালিতে জওয়ানদের শুভেচ্ছা জানালেন বলিউডের বাদশা৷ দিওয়ালি উপলক্ষে জওয়ানদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ৷ উৎসবের দিনে জওয়ানদের জন্য নিজের লেখা একটি কবিতাও পরিবেশন করলেন তিনি৷
জওয়ানদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি দেশবাসীকে সুরক্ষিত দিওয়ালি উৎযাপনের পরামর্শও দেন৷ শাহরুখ তাঁর এই শুভেচ্ছা বার্তা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছেন৷
শুনে নিন কিং খানের সেই বার্তা:
Wishing everyone a Happy Diwali. May the Festival of Lights bring with it brightness and goodness in all our lives. Be safe and enjoy. pic.twitter.com/iuHMQpAMgd
— Shah Rukh Khan (@iamsrk) 30 October 2016
সর্বশেষ খবর
-
পুজোয় কলকাতা থেকে বেনারস বিশেষ ট্রেন, দেবীবন্দনার সঙ্গে বিশ্বনাথ দর্শনও হবে সহজ
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না
-
সপ্তমীতে জিনিয়ার সঙ্গে প্রেম, পছন্দ ভাসান ডান্স! পুজোর ‘বহুরূপী’ স্মৃতি নিয়ে আড্ডায় শিবপ্রসাদ
-
নকল ডিসিআরের কারিগর! টুলু মামলায় পুলিশের জালে বিএলআরও দপ্তরের ক্যাশিয়ার-সহ ২