Shah Rukh Khan

সলমনকে সরিয়ে হাঁটুর বয়সি আলিয়ার সঙ্গে রোম্যান্স করবেন শাহরুখ! ‘বড় বাজি’ বনশালির

২০১৬ সালে 'ডিয়ার জিন্দেগি' ছবিতে তরুণী আলিয়ার মনোবিদ, মেন্টরের ভূমিকায় নজর কেড়েছিলেন কিং খান। এবার এহেন জল্পনা সত্যি হলে বাদশার সঙ্গে দ্বিতীয়বার কাজ করবেন অভিনেত্রী। কিন্তু আচমকাই কেন অ্যাকশন থেকে রোম্যান্সে ফিরতে চাইলেন শাহরুখ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৭:৩৮

options
link
সলমনকে সরিয়ে হাঁটুর বয়সি আলিয়ার সঙ্গে রোম্যান্স করবেন শাহরুখ! ‘বড় বাজি’ বনশালির
শাহরুখ-আলিয়াকে নিয়ে কোন ছবি করছেন বনশালি? ছবি- সংগৃহীত

সদ্য রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশলকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন। এর মাঝেই সঞ্জয় লীলা বনশালির পরবর্তী সিনেমা নিয়ে মায়ানগরীর সেলেবপাড়ায় ফিসফাস! কেন? কানাঘুষো, একসময়ে সলমন খানকে নিয়ে যে সিনেপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন বনশালি, সেই প্ল্যান বানচাল হওয়ায় এবার নাকি ‘বন্ধু’ শাহরুখ খানেই ভরসা রেখেছেন পরিচালক। কোন ছবি? কৌতূহল অস্বাভাবিক নয়!

Advertisement

২০০২ সালে পরিচালকের ফ্রেমে ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন কিং খান। তার পর চব্বিশ বছর কাটলেও বনশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার। বারবার জল্পনা শোনা গেলেও, দর্শক-অনুরাগীরা আশাহত হয়েছেন। তবে এবার সম্ভবত ভক্তদের ‘মন্নত’ পূরণ হতে চলেছে।

সূত্রের খবর, সলমনের সঙ্গে শুটের পরিকল্পনা করেও বিশ বাঁও জলে যাওয়া ‘ইনশাআল্লাহ’কে নাকি এবার পর্দায় নিয়ে আসতে চলেছেন বনশালি। আর সেই মেগাবাজেট সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে আলিয়া ভাটকে চাইছেন পরিচালক-প্রযোজক। ‘মস্তানি’ দীপিকা পর্ব অতীত করে ‘গাঙ্গুবাঈ’ আলিয়া (Alia Bhatt) যে বিগত কয়েক বছর ধরেই সঞ্জয় লীলা বনশালির ‘চোখের মণি’, সেটা সকলেরই জানা। ২০১৬ সালে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে তরুণী আলিয়ার মনোবিদ, মেন্টরের ভূমিকায় নজর কেড়েছিলেন কিং খান। এবার এহেন জল্পনা সত্যি হলে বাদশার সঙ্গে দ্বিতীয়বার কাজ করবেন আলিয়া। তবে শাহরুখের নায়িকা হিসেবে প্রথম কাজ হবে কাপুরবধূর। রোম্যান্টিক ঘরানার সিনেমা। শোনা যাচ্ছে, ‘ইনশাআল্লাহ’য় শাহরুখ-আলিয়াকে নিয়ে পরিণত প্রেমকাহিনি দেখাবেন বনশালি। এদিকে ২০০২ সালে পরিচালকের ফ্রেমে ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন কিং খান। তার পর চব্বিশ বছর কাটলেও বনশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার। বারবার জল্পনা শোনা গেলেও, দর্শক-অনুরাগীরা আশাহত হয়েছেন। তবে এবার সম্ভবত ভক্তদের ‘মন্নত’ পূরণ হতে চলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Shah Rukh Khan and Alia Bhatt in Sanjay Leela Bhansali’s next movie
শাহরুখ-সলমন। ছবি- সংগৃহীত

বিগত একদশকে শাহরুখ খানকে রোম্যান্টিক অবতারে চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শক-অনুরাগীরা! বছর পাঁচেক বিরতি পর তেইশ সালে অ্যাকশনকে সঙ্গী করেই মারকাটারি প্রত্যাবর্তনে বলিউডের বক্স অফিস চাঙ্গা করেছিলেন ‘পাঠান’, ‘জওয়ান’। বুড়ো হাড়ে অ্যাকশনের মারপ্যাঁচ দেখিয়ে যখন বলিউডে নতুন ট্রেন্ড আনলেন, তখনও তাঁকে রোম্যান্টিক অবতারে দেখার জন্য চাতক পাখির দশা হয় ভক্তদের। এবার মায়নগরীর সেলেব পাড়ায় জব্বর খবর!

Shah Rukh Khan may romance Alia Bhatt in Sanjay Leela Bhansali’s next movie
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম

আর শাহরুখ (Shah Rukh Khan) মানেই ‘কিং অফ রোম্যান্স’। বয়স ষাটের কোঠা পেরলেও আসমুদ্রহিমাচলের ভক্তমহলের কাছে তিনি চিরসবুজ, চিরযুবা। আজও শাহরুখ খান দু’বাহু প্রসারিত করে ঠোঁটের কোণের একচিলতে হাসি নিয়ে ধরা দিলে শত সহস্র নারীহৃদয়ে ঝড় ওঠে। বলিউডের পর্দায় রোম্যান্স আর বাদশা যেন একে-অপরের সমার্থক, পরিপূরক, বললেও অত্যুক্তি হয় না। তবে বিগত একদশকে শাহরুখ খানকে রোম্যান্টিক অবতারে চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শক-অনুরাগীরা! বছর পাঁচেক বিরতি পর তেইশ সালে অ্যাকশনকে সঙ্গী করেই মারকাটারি প্রত্যাবর্তনে বলিউডের বক্স অফিস চাঙ্গা করেছিলেন ‘পাঠান’, ‘জওয়ান’। বুড়ো হাড়ে অ্যাকশনের মারপ্যাঁচ দেখিয়ে যখন বলিউডে নতুন ট্রেন্ড আনলেন, তখনও তাঁকে রোম্যান্টিক অবতারে দেখার জন্য চাতক পাখির দশা হয় ভক্তদের! তবে এবার মায়নগরীর সেলেব পাড়ায় জব্বর খবর! জানা গিয়েছে, ‘ইনশাআল্লাহ’র জন্য একাধিকবার বনশালির সঙ্গে বৈঠক করেছেন শাহরুখ। চিত্রনাট্য নাকি মনেও ধরেছে। তবে শেষপর্যন্ত বাদশা জল্পনায় সিলমোহর দেন কিনা? নজর থাকবে সেদিকে। সব ঠিক থাকলে আগামী জুন মাসেই সবটা চূড়ান্ত হবে।

Advertisement

কিন্তু আচমকাই কেন অ্যাকশন থেকে রোম্যান্সে ফিরতে চাইলেন বাদশা? আসলে বিগত কয়েক বছর ধরে তিনি শুধু অ্যাকশন সিনেমাই করে যাচ্ছেন। ‘পাঠান’, ‘জওয়ান’-এ খেল দেখানোর পর ‘কিং’-এও মারকাটারি অ্য়াকশন অবতারে ধরা দেবেন তিনি। আর লাগাতার অ্যাকশন করতে গিয়েই বেশ কয়েকবার চোট পেয়েছেন। তাই এবার চিকিৎসকদের বিশ্রামের পরামর্শের কথা মাথায় রেখেই আপাতত রোম্যান্টিক ছবির কাজ করতে চাইছেন শাহরুখ খান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.