সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! সর্বোচ্চ কত টাকায় ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হচ্ছে, জানলে ‘হা’ হবেন। দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন, শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এ বাদশার ‘রাফ অ্যান্ড টাফ’ লুক দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ততোধিক তুখড় সংলাপ!
বৃহস্পতিবার ট্রেলার রিলিজের পর থেকেই শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রীম বুকিং। আর পয়লা দিনেই ‘বুক মাই শো’য়ে ঝড় তুলে দিয়েছে। সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন ইতিমধ্যেই ৪১,৫০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কোথাও কোথাও আবার ‘জওয়ান’-এর টিকিটের দাম আড়াই হাজার পর্যন্ত উঠেছে। পিভিআর, আইনক্স মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে মোট ৩২,৭৫০টি। অন্যদিকে সিনেপলিস থেকে বুকিং সংখ্যা ৮,৭৫০। সবমিলিয়ে মুক্তির পয়লা দিনেই যে রেকর্ড ব্যবসা দিতে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’, তা বেশ আন্দাজ করা যাচ্ছে।
[আরও পড়ুন: ‘বাপ সে বাত কর’, শাহরুখের হুংকারে ফোঁস সমীর ওয়াংখেড়ের, পালটা ছোবল, ‘ভয় পাই নাকি?]
৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। উল্লেখ্য, ‘জওয়ান’-এর সিংহভাগ শুটিংই দক্ষিণী বলয়ে করেছেন পরিচালক অ্যাটলি। বিজয় সেতুপতি, নয়নতারার মতো একাধিক দক্ষিণী তারকাও রয়েছেন। অতঃপর দক্ষিণেও যে ‘জওয়ান’-এর টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, বক্সঅফিসে যেখানে খাবি খাচ্ছে বলিউডের নবীন প্রজন্মের সিনেমা। নাভিশ্বাস উঠছে একশো কোটির ক্লাবে ঢুকতে! সেখানে বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করেও হিন্দি সিনে ইন্ডাস্ট্রির ব্যবসার গ্রাফ উর্ধ্বমুখী করেছেন ‘পাঠান’, ‘জওয়ান’ শাহরুখ খান। বলিউডের ব্যবসার হাল ফেরাতে বলিউডের ‘বেতাজ বাদশা’ই সম্ভবত বর্তমানে একমাত্র ব্রহ্মাস্ত্র।
[আরও পড়ুন: ‘ঘাট হয়েছে, আর কখনও নেড়া হব না, ক্ষ্যামা…’! কেন এমন বললেন শাহরুখ?]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা