সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখতে বহু নায়িকাই সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাট করেন৷ তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডিও তাই করছিলেন৷ আচমকাই বিপত্তি৷ কেউ একজন ওই প্ল্যাটফর্মেই তাঁকে স্তন নিয়ে প্রশ্ন করেন৷ তবে অসাধারণভাবে সে পরিস্থিতি সামলেও নেন অভিনেত্রী৷
এ ধরনের কুরুচিকর প্রশ্নের মুখে প্রায়শই পড়তে হয় মহিলাদের৷ এর আগে ক্লিভেজ নিয়ে এক আপত্তিকর মন্তব্য ও ছবির প্রতিবাদ জানিয়েছিলেন বলি নায়িকা দীপিকা পাড়ুকোন৷ গোটা বলিউড এবং পুরুষ অভিনেতারাও তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন৷ খোদ রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যে হেনস্তার শিকার হয়েছিলেন৷ এমনকী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বা পূজা বেদির মেয়ে আলিয়া ইব্রাহিম ভারচুয়াল দুনিয়ায় অত্যন্ত কটূ কথা শুনতে হয়েছে৷ তবে সব ক্ষেত্রেই দেখা গিয়েছে, কেউই মুখ বুজে বসে থাকেননি৷ তীব্র প্রতিবাদ জানিয়ে কুরুচিকর ব্যক্তির মুখোশ খুলে দিয়েছেন প্রায় সকলেই৷ শ্রভ্যাও তাই করলেন৷
স্তনের আকৃতি কীরকম-এরকম প্রশ্ন শোনামাত্র ক্ষিপ্ত হয়ে ওঠেন নায়িকা৷ যিনি এ প্রশ্ন করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলেন, সকলেই তাঁর মন্তব্য দেখছে৷ সারা বিশ্বের মানুষ দেখছেন তাঁর রুচি কীরকম৷ আর তা নিয়ে ওই ব্যক্তির লজ্জা হওয়া উচিত বলে জানান তিনি৷ পাশাপাশি তিনি জানান, হতে পারে তাঁর সুন্দর স্তন আছে, কিন্তু আলোচনা তো তা নিয়ে হচ্ছে না৷ তাহলে এ প্রশ্ন আসছে কেন? তিনি তো তাঁর শরীর নিয়ে কথা বলছেন না৷ সকল মহিলারই স্তন আছে, কিন্তু তা নিয়ে প্রশ্ন করতে হবে কেন? পাল্টা আক্রমণ করে তিনি বলেন, এই ধরনের লোকের জন্যেই দেশ খারাপ দিকে এগোচ্ছে৷
শ্রভ্যার এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনেকে৷ আজও যে প্রকাশ্যে, শিক্ষিত মানুষের প্ল্যাটফর্মেও মহিলাদের কীরকম হেনস্তার শিকার হতে হয় এ ভিডিও তারই যেন প্রমাণ দিচ্ছে৷ তবে শ্রভ্যার জবাব দেওয়ার কথা তুলে অনেকে বলছেন, এভাবেই প্রত্যেকটি আপত্তিকর কথার প্রতিবাদ জানানো উচিত৷
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়