Kiara Advani

গান জুড়ে রগরগে যৌনতা! স্ত্রীর ‘মাত্রাতিরিক্ত বোল্ডনেসে’ কী প্রতিক্রিয়া সিদ্ধার্থের?

চলতি বছরের বহু প্রতীক্ষিত ছবি 'টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস।' মুক্তি পেয়েছে প্রথম গান 'তাবাহি'। যশ-কিয়ারার রোম্যন্সে কিয়ারার পুরুষ অনুরাগীদের হৃদস্পন্দনের গতি বেড়েছে তা বলাই বাহুল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ০৯:২০

options
link
গান জুড়ে রগরগে যৌনতা! স্ত্রীর ‘মাত্রাতিরিক্ত বোল্ডনেসে’ কী প্রতিক্রিয়া সিদ্ধার্থের?
স্ত্রীর ‘মাত্রাতিরিক্ত বোল্ডনেসে’ কী প্রতিক্রিয়া সিদ্ধার্থের?

দক্ষিণী সিনেমায় অভিনেত্রীদের ‘পণ্য’ হিসেবে ব্যবহার করা হয়! জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির পর এমন অভিযোগেই সরগরম হয়েছিল নেটভুবন। খোদ জাহ্নবী কাপুরও দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। নেপথ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি চ্যাটের স্ক্রিনশট। সেই চ্যাটের তথ্য অনুযায়ী, কিয়ারা আডবাণীও একই সমস্যার ভুক্তভোগী। দক্ষিণী অভিনেতা যশের সঙ্গে ‘টক্সিক’-এ মাত্রাতিরিক্ত সাহসী দৃশ্য নিয়েও আপত্তি তুলেছিলেন কিয়ারা। ট্রেলার মুক্তির পর নাকি কিয়ারা নিজেই অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি চালানোর অনুরোধ করেছিলেন। সংশ্লিষ্ট সিনেমার প্রথম গান ‘তাবাহি’ মুক্তির পর  তোলপাড় নেটভুবন।

Advertisement

বোল্ডনেসের সব সীমা অতিক্রম করে ফেলছেন যশ-কিয়ারা। গানের প্রতিটি দৃশ্য অন্তরঙ্গতায় মাখামাখি। যশ-কিয়ারা জুটির রোম্যান্সের প্রতিটি ক্লিপিং যেন এক একটি আগুনের গোলা! কিয়ারাকে কোলে তুলে নেওয়া থেকে ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্যে দর্শকের হৃদস্পন্দনের গতি এক ঝটকায় কয়েক গুণ বেড়ে গিয়েছে তা বললে অত্যুক্তি হবে না। কিয়ারার লাস্য আর আবেদনের মিশেলে এখন চর্চার কেন্দ্রে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

Advertisement

গান জুড়ে শুধুই রগরগে যৌনতা আর ঘনিষ্ঠতা। সার্কাসের ব্যাকস্টেজ থেকে গাড়ি, এমনকী রাস্তার মাঝে, সমুদ্রসৈকতে আদরে মাখামাখি যশ-কিয়ারা। গানের প্রতিটি কলিতে যেন বপন করা হয়েছে উত্তেজনার বীজ। শাহিদ কাপুরের সঙ্গে ‘কবীর সিং’-এর চুম্বন দৃশ্য বা বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ওয়ার’ -এ কিয়ারার বিকিনি লুকও সেসময় হয়ে উঠেছিল পেজ থ্রির আলোচিত বিষয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@thenameisyash)

তবে এমন সাহসী দৃশ্যে আগে কখনও কিয়ারাকে দেখা যায়নি তা বলাই বাহুল্য়। ‘তাবাহি’-তে মোহময়ী কিয়ারার চাহনি থেকে শরীরী নেশায় শুধুই যেন উষ্ণতার হাতছানি। সমালোচিত হলেও যশ-কিয়ারার রোম্যান্সে বুঁদ দর্শক। সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য  আলোচনায় কিয়ারা আডবাণী। স্ত্রীকে নিয়ে কী প্রতিক্রিয়া তারকা স্বামী সিদ্ধার্থের? তা জানতে কৌতুহলী সাধারণ মানুষের একাংশ। 

যশ-কিয়ারা

বিয়ের পর উত্তেজক দৃশ্যে অভিনয় নিয়ে তুমুল সমালোচনার স্বীকার হয়েছেন কিয়ারা। তবে নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য কিয়ারার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাঁর স্বামীর সমর্থন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কাজের ক্ষেত্রে তিনি সিদ্ধার্থের পূর্ণ সমর্থন পান। 

রোম্যান্স

সমালোচকরা যখন কিয়ারাকে বিঁধেছেন তখন সিদ্ধার্থের সান্ত্বনা, “দেখো, এই ধরনের নেতিবাচক মন্তব্য সবসময়ই থাকবে। তুমি কেন ওঁদের এত গুরুত্ব দিয়ে ঘরে বসে কান্নাকাটি করছ? তোমার সমস্যাটা কী? তুমি তাঁদের কাউকেই চেনো না। আর তাঁরাও তোমাকে চেনে না। এইসব ব্যাপারে কান দিও না।”

যশ-কিয়ারা

আরও যোগ করেন, “সিদ্ধার্থ বুঝিয়েছিল এই ভাবনা আমাদেরই বদলাতে হবে। যাঁরা আমাদের সম্পর্কে ভালো কথা বলছে তাঁদের দিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু, আমরা নেতিবাচক মন্তব্য নিয়ে বেশি ভাবনাচিন্তা করি।” নেটিজেনদের সমালোচনা দেখে কিয়ারার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁর স্বামী সিদ্ধার্থ। মনে সাহস জুগিয়েছেন, ভালো পরামর্শ দিয়েছেন। সিদ্ধার্থের যুক্তি, শিল্পকে শিল্প হিসেবেই দেখা উচিত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.