Aditi Munshi

অদিতি মুন্সীর মাতৃত্বের এক মাস, প্রথমবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন সঙ্গীতশিল্পী

এদিন সোশাল মিডিয়ায় একরত্তির প্রথম ছবি ভাগ করে নেন গায়িকা। পোস্টের ক্যাপশনে অদিতি লেখেন, 'আদর আর ভালোবাসায় ভরা এক মাস।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৫:৫৪

options
link
অদিতি মুন্সীর মাতৃত্বের এক মাস, প্রথমবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন সঙ্গীতশিল্পী
সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী, ছবি: সোশাল মিডিয়া।

নতুন বছরের শুরুতেই দিয়েছিলেন সুখবর, গত ১১ জানুয়ারি সঙ্গীতশিল্পী অদিতি মুন্সীর ঘর আলো করে এসেছিল পুত্র সন্তান। এবার সোশাল মিডিয়ায় প্রথমবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন অদিতি।

Advertisement

এদিন সোশাল মিডিয়ায় একরত্তির প্রথম ছবি ভাগ করে নেন গায়িকা। পোস্টের ক্যাপশনে অদিতি লেখেন, ‘আদর আর ভালোবাসায় ভরা এক মাস।’ অদিতির পোস্টেই বোঝা যাচ্ছে, সদ্য শুরু হওয়া মাতৃত্বের জার্নি তিনি ঠিক কতটা উপভোগ করছেন। যদিও ওই পোস্টে অদিতি প্রকাশ্যে আনেননি সন্তানের মুখ। গায়িকার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাতের মাঝে রয়েছে ছোট্ট একটা তুলতুলে পা। যা দুই হাতে ধপরে রয়েছেন দু’জনে। দেখে বোঝাই যাচ্ছে সন্তানকে আগলে রেখেছেন অদিত ও দেবরাজ। গায়িকার ওই পোস্টে তাঁকে আরও একবার শুভেচ্ছায় ভরিয়েছেন দেবচন্দ্রিমা সিংহরায় ছাড়াও টলিপাড়ার অনেকেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Munshi (@official_aditimunshi)

Advertisement

অদিতির পোস্টেই বোঝা যাচ্ছে, সদ্য শুরু হওয়া মাতৃত্বের জার্নি তিনি ঠিক কতটা উপভোগ করছেন।

 

গায়িকার পাশাপাশি অদিতি জনপ্রিতিনিধিও। রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তী তাঁর স্বামী। ২০১৮ সালে দেবরাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তার আগে জনপ্রিয় রিয়ালিটি শোয়ের হাত ধরে দর্শক-শ্রোতার অত্যন্ত পছন্দের গায়িকা হয়ে ওঠেন তিনি। অদিতির কণ্ঠে ভক্তিমূলক গান অত্যন্ত পছন্দের সকলের। এর পাশাপাশি রাজনীতির ময়দানেও অদিতি পা রেখেছেন পরবর্তী সময়ে। রাজারহাট গোপালপুরের বিধায়ক তিনি। নিয়মিত গানের অনুষ্ঠান করার পাশাপাশি দক্ষ হাতে প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন দুই-ই দিব্যি সামলাচ্ছেন তারকা দম্পতি। সংসারে নতুন সদস্য আসায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া পরিবারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.