মঞ্চ থেকে লক্ষ করেছিলেন ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে এক মহিলা দর্শক-শ্রোতাকে সমানে উত্যক্ত করে চলেছেন বেশ কয়েকজন পুরুষ। ব্যস সঙ্গে সঙ্গে গান থামিয়ে ভক্তকে উদ্ধার করলেন ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’খ্যাত গায়িকা জেসমিন স্যন্ডালস। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঘটেছে এই ঘটনা। এমন ঘটনায় পদক্ষেপ করে গায়িকা যেন হাড়েহাড়ে বুঝিয়ে দিলেন, একজন শিল্পীর তাঁর শিল্পের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি মানুষ হিসেবেও সমাজের প্রতি কতটা দায়বদ্ধতা থাকে।
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিল্লির বুকে জেসমিনের লাইভ কনসার্টের ওই ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে গান থামিয়ে অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে বাইরে বার করে দেওয়ার জন্য বলেন জেসমিন। তাঁকে বলতে শোনা যায় নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে, “দয়া করে দর্শকাসনে থাকা ওই দুই ব্যক্তিকে বাইরে বার করে দিন। সমানে একজন মহিলাকে ওরা উত্যক্ত করে যাচ্ছে। যতক্ষণ না ওদের দু’জনকে বার করা হচ্ছে আমি গান শুরু করব না।” এই ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়। তারপর থেকেই গায়িকার দায়িত্ববোধ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘একজন মহিলা হয়ে অন্য একজন মহিলার পাশে দাঁড়ালেন। আপনাকে স্যালুট।’ কেউ আবার লিখেছেন, যিনি রানি হন তিনি তাঁর রাজ্যপাট সাবধানে রাখেন।’
আরও পড়ুন:
এমন ঘটনায় পদক্ষেপ করে গায়িকা যেন হাড়েহাড়ে বুঝিয়ে দিলেন, একজন শিল্পীর তাঁর শিল্পের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি মানুষ হিসেবেও সমাজের প্রতি কতটা দায়বদ্ধতা থাকে।
আরও পড়ুন:
বলে রাখা ভালো সাম্প্রতিককালে রণবীরের ধুরন্ধর ছবিতে ‘শরারত গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন জেসমিন। যদিও এর আগে সলমনের ‘কিক’ ছবিতে ‘ইললিগাল উইপন’ থেকে শুরু করে ‘সিপ সিপ’, ‘গুলাবি ক্যুইন’-এর মতো ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তবে এবারে শিল্পী হিসেবে তিনি যা করলেন তা সত্যিই একজন শিল্পী হিসেবে তাঁর দায়বদ্ধতার প্রমাণ দিল।
সর্বশেষ খবর
-
অতি সুখেও লুকিয়ে হার্টের অসুখ! ক্রমশ বাড়ছে ‘হ্যাপি হার্ট সিনড্রোম’
-
‘আমাকে কন্ডোম ছুড়ে মারে…’ হায়দরাবাদে আইপিএস ট্রেনি অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক মহিলা সহকর্মী
-
অসুস্থতা চর্চার মাঝে সলমনের কড়া দাওয়াই, ভালোবাসায় ভরালেন প্রাক্তন সঙ্গীতা!
-
‘সমালোচনা না হলে মজাটাই পাই না’, অবসর জল্পনা উড়িয়ে নিন্দুকদের একহাত রোহিতের
-
দু’হাত-ই যেন সিগন্যাল! পুরুলিয়া ট্রাফিকের আইকন দীনবন্ধু ও বিজয়লক্ষ্মী