সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল প্রতিজ্ঞা করেছেন তিনি, আর কোনও দিন মদ খাবেন না!
সোনাক্ষী সিনহা না কি নূর?
আসলে, সোনাক্ষীকেই এবার দুনিয়া চিনতে চলেছে নূর নামে। নতুন ছবির সৌজন্যে।
ছবির নামও নূর।
আজ জন্মদিনে নতুন ছবি নূর-কে এভাবেই ভক্তদের সামনে নিয়ে এলেন সোনাক্ষী। তাও বেশ বিস্ফোরক বক্তব্য নিয়েই।

সোনাক্ষীর এই কমেডি ক্রাইম থ্রিলার যে বইটি নিয়ে গড়ে উঠেছে, তার নাম করাচি ‘ইউ আর কিলিং মি’! বইটি লিখেছেন পাকিস্তানের সাংবাদিক সাবা ইমতিয়াজ। ছবিতে এই সাবা ইমতিয়াজের ভূমিকাতেই অভিনয় করছেন সোনাক্ষী।
তবে, পাকিস্তান এবং তার মেয়ে বললেই আমাদের চোখের সামনে যেরকম একটা বোরখা পরা চেহারা ভেসে ওঠে, নূর কিন্তু আদপেই সেরকম নয়। সে একটি কট্টর মৌলবাদী দেশে বাস করেও খোলা হাওয়ার পন্থী। এই মেয়ে চুটিয়ে ওল্ড মঙ্ক খায় রাতের বেলায়, সকালে অসহ্য হ্যাংওভার নিয়ে ঘুম থেকে ওঠে। এবং, প্রতিজ্ঞাও করে সোশ্যাল মিডিয়ায়, আর কোনও দিন মদ ছোঁবে না।

বোরখা বা রক্ষণশীলতারও ধার ধারে না নূর।
তাহলে ঠিক কোন পথে এগোচ্ছে নূরের জীবন? করাচিই বা ঠিক কী বিপদ নিয়ে ওত পেতে রয়েছে তার জন্য?
জানতে হলে চোখ রাখুন এই ভিডিওয়।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!