Sonu Sood

জবলপুরের নৌকাডুবি থেকে শিক্ষা নিয়ে বাধ্যতামূলক হোক লাইফ জ্যাকেট, সরব মর্মাহত সোনু সুদ

গত ৩০ এপ্রিল, মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটে। প্রমোদতরীটি গভীর জলাধারের মাঝখানে পৌঁছতেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়। নৌকাডুবিতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৪৯

options
link
জবলপুরের নৌকাডুবি থেকে শিক্ষা নিয়ে বাধ্যতামূলক হোক লাইফ জ্যাকেট, সরব মর্মাহত সোনু সুদ
জবলপুরের নৌকাডুবিতে মর্মাহত সোনু সুদ

মধ্যপ্রদেশের জবলপুরের নৌকাডুবির ঘটনায় মুখ খুললেন সোনু সুদ (Sonu Sood)। এই ঘটনায় মর্মাহত অভিনেতা। প্রমোদতরীতে যাতায়াতকারীদের জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করার দাবি তুললেন তিনি।

Advertisement

এক্স হ্যান্ডেলে সোনু সুদ লেখেন, “কিছুক্ষণ আগে বিহারের নৌকাডুবি নিয়ে এক্স হ্যান্ডেলে সকলের জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করার আর্জি জানাই। তারপর বৃন্দাবন, আর এখন মধ্যপ্রদেশে একইভাবে প্রাণহানির কথা শুনতে পেলাম। আর কত? লাইফ জ্যাকেট ছাড়া নৌকাযাত্রা শুরু উচিতই নয়। এটা বাধ্যতামূলক করার সময় এসেছে। একটি সরকারি ওয়েবসাইটও খোলা প্রয়োজন। যাতে নৌকাযাত্রার সময় উল্লেখ থাকবে। কড়া নিয়ম জীবনরক্ষা করতে পারে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৩০ এপ্রিল, মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটে। প্রমোদতরীটি গভীর জলাধারের মাঝখানে পৌঁছতেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়। শুরু হয় তীব্র হাওয়ার দাপট। তখনই ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায় সেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। শুরুতে স্থানীয় উদ্ধারকারী দল কাজ করলেও পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে। অন্ধকার নামলেও চলে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোকপ্রকাশ করেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শোকবার্তায় জানানো হয়, “মধ্যপ্রদেশে নৌকাডুবির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ভয়ংকর দুর্ঘটনায় যাঁদের প্রাণহানি হয়েছে তাঁদের জন্য মর্মাহত। যাঁরা জখম হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।” নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। জখমদের চিকিৎসায় ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। অভিনেত্রী ভূমি পেডনেকর এবং সঙ্গীতশিল্পী শিল্পা রাও এই ঘটনায় সমবেদনা জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন