সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিলেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মলহোত্রা। সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন তারকা দম্পতি। তাঁদের পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার হাতের উপর রাখা সাদা রঙের একজোড়া ছোট্ট মোজা। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের জীবনে নতুন অতিথি আসছে।’ সন্তান আসার সুখবর জানানোর পর ক্যামেরার সামনে মাঝেমাঝে দেখা দিয়েছেন কিয়ারা। অন্যদিকে চিকিৎসকের কাছে গেলে সিদ্ধার্থ বরাবর আগলেছেন কিয়ারাকে পাপারাজ্জিদের ক্যামেরার ঝলক থেকে।
শনিবার সিদ্ধার্থ ও কিয়ারা ফের গিয়েছিলেন চিকিৎসকের কাছে। আর সেখানেই তাঁদের ছবি তোলার জন্য রীতিমতো পাপারাজ্জিরা হুড়োহুড়ি শুরু করে দেয়। আর প্রতিবারের মতোই এবারেও কিয়ারাকে নিয়ে সাবধানতার সঙ্গে ঢুকে যান হাসপাতালে। ছাতার আড়ালে স্ফীতোদর আগলে কিয়ারাও সোজা চলে যান হাসপাতালের ভিতর। সঙ্গে ছিলেন কিয়ারার বাবা। নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায় সেই ভিডিও। অনেকেই ধারণা করছেন তাহলে কি আর কিছু সময়ের অপেক্ষা? সিদ্ধার্থ-কিয়ারার সন্তান কি আজই আসবে কোল আলো করে? নাকি সন্তান আসার আগে রুটিন চেকআপে এসেছিলেন কিয়ারা?
View this post on InstagramAdvertisement
২০২৩ সালে চারহাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার। বিয়ের দু’বছরের মাথাতেই সুখবর শোনাচ্ছেন তারকা দম্পতি। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে ছুটি নিয়েছেন সিদ্ধার্থ ঘরনি। একইসঙ্গে মাতৃত্বের এই পথচলাও রীতিমতো উপভোগ করছেন তিনি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন নায়িকা। এবার দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। অপেক্ষায় রয়েছেন তাঁদের অনুরাগীরাও।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের