ছাব্বিশের ভোটের ফল বেরনোর পর থেকেই আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি থেকে খুনে প্ররোচনা দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছিল দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। শিয়রে বিপদ জেনে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদনও জানিয়েছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। সাতদিন ধরে কালিম্পং থেকে অযোধ্যা, একাধিক ডেরাবদল করার পর শেষমেশ গত বুধসন্ধ্যায় পুরুলিয়া থেকে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স। এমন আবহে ‘ব়্যাডারে’ দেবরাজের স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও (Aditi Munshi)। দিনকয়েক আগেই রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে অদিতির গোপন কথোপকথন ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। এবার গায়িকার বিরুদ্ধে বোমা ফাটালেন রিয়ালিটি শোয়ের সহ-প্রতিযোগী সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)।
আরও পড়ুন:
“ভুল জায়গায় পা দিয়ে ফেলেছিল। একটা সময়ে যাঁরা নিষ্ঠা নিয়ে অদিতির গান শুনতেন, এখন তাঁরাই ওঁকে গালিগালাজ করছেন। “
২০১৫ সালে জনপ্রিয় গানের রিয়ালিটি শোয়ে বিজয়ী হন সৌম্য। সেই মরশুমের অন্যতম প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন কীর্তন গায়িকা অদিতি মুন্সিও। পরবর্তীতে একুশের বিধানসভা ভোটের আবহে তৃণমূলের টিকিটে রাজনৈতিক ইনিংস শুরু করেন। এবার রিয়ালিটি শোয়ের সেই সহ-প্রতিযোগী কীর্তন গায়িকা অদিতিকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন সৌম্য চক্রবর্তী। গায়কের মন্তব্য, “গোড়া থেকেই অদিতি ভীষণ দাম্ভিক প্রকৃতির। কীর্তনটাও ঠিকঠাক গাইতে পারে না। গানে ভুল উচ্চারণ করে। যাকে ধরে রিয়ালিটি শোয়ে অডিশন দিল বা সবরকম সাহায্য পেল, তাকে ছেড়ে শোয়ের চিত্রনাট্যকারকে ধরল। আমার কোনওদিনই মনে হয়নি, ও সমাজের ভালো করতে পারে। কারণ যে নিজেরই ভালো করতে জানে না, সে সমাজের কি ভালো করবে?” এখানেই অবশ্য থামেননি সৌম্য।

গায়কের সংযোজন, “ও যখন রিয়ালিটি শোয়ে এল, ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার বাড়িতে একশো কোটি টাকা এল কীভাবে! বকলমে রাজনীতিটা ওর স্বামী দেবরাজের থেকে শিখতে হয়। সুস্থ উপায়ে উপার্জন করলে আলাদা কথা ছিল। অদিতির উচিত নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়া। ভুল জায়গায় পা দিয়ে ফেলেছিল। একটা সময়ে যাঁরা নিষ্ঠা নিয়ে অদিতির গান শুনতেন, এখন তাঁরাই ওঁকে গালিগালাজ করছেন। আমার মনে হয়, ওর আবার গানে ফেরা উচিত।” শুধু তাই নয়, সংশ্লিষ্ট শোয়ের গ্র্যান্ড ফিনালেতে প্রভাব খাটিয়ে বাকি প্রতিযোগীদের থেকে বেশি পাস জোগাড়়ের অভিযোগও তুলেছেন সৌম্য চক্রবর্তী অদিতি মুন্সির বিরুদ্ধে। সৌম্যর অভিযোগ, “আমার পরিবার মাত্র তিনটি পাস পেলেও প্রভাব খাটিয়ে অদিতি ২২টি পাস জোগাড় করেছিল।” দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসছে। এমন আবহে একাধিক সাক্ষাৎকারে অদিতিকে নিয়ে বিস্ফোরক সৌম্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৩০০০ মৃত্যু হলেও ক্ষতি নেই! খামেনেইয়ের শেষকৃত্যে বিপর্যয়ের আশঙ্কায় খোঁড়া হয় বাড়তি কবরও
-
সেলিনা যখন সিস্টার নিবেদিতা, বাঙালি পরিচালকের নির্দেশনায় বলিউডে প্রত্যাবর্তন
-
ভায়াগ্রা খেয়ে মেক্সিকোর বিরুদ্ধে নামবেন হ্যারি কেনরা! কেন এমন পরিকল্পনা ইংল্যান্ডের?
-
বাগদায় গাছ কেটে টাকা আত্মসাৎ! গ্রেপ্তার মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক-সহ ৩ তৃণমূল নেতা
-
পুলিশের ‘ভুয়ো’ পরিচয়ে গ্রামের মেয়েকে বিয়ে! শাশুড়ির খোঁজখবরের পরেই শ্রীঘরে ‘সৎপাত্র’