Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Alpha Box Office Collection

ওপেনিংয়েই ধাক্কা ‘আলফা’র! বক্স অফিসে ব্যবসা বাড়াতে ‘নেগেটিভ পাবলিসিটি’ই কি অস্ত্র আলিয়ার?

বক্স অফিসের হিসেবে যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের দুই মহাতারকা হৃতিক-শাহরুখকে টেক্কা দিতে ব্যর্থ হলেও কোথায় কোথায় সফল আলিয়া ভাটের 'আলফা'?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১১:২৪

options
link
ওপেনিংয়েই ধাক্কা ‘আলফা’র! বক্স অফিসে ব্যবসা বাড়াতে ‘নেগেটিভ পাবলিসিটি’ই কি অস্ত্র আলিয়ার? zoom
ওপেনিংয়েই ধাক্কা 'আলফা'র! কত কোটির ব্যবসা করল আলিয়ার ছবি?

যশরাজ ফিল্মসের প্রথম নারীকেন্দ্রিক গোয়েন্দা সিনেমা ‘আলফা’। এযাবৎকাল সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার হাত ধরে ‘পাঠান’, ‘টাইগার’দের দাপট দেখে এসেছে ভারতীয় সিনেদর্শক। সেই তালিকার অন্যতম হিট ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ার’। শাহরুখ-সলমন, হৃতিকের গোয়েন্দা ব্রহ্মাণ্ডে এবার নবতম সংযোজন দুই নারী আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। যদিও অতীতে যশরাজের স্পাই ইউনিভার্সের নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, হালফিলে সংযোজিত কিয়ারা আডবানিরা কখনও ‘লাস্যে’ আবার কখনও বা অস্ত্রধারী শত্রুবিনাশিনী অবতারে মুগ্ধ করেছেন, তবে এই প্রথমবার দুই নারীর হাতে সাবমেশিনগান, গ্রেনেড ধরিয়ে রণক্ষেত্রে চ্যালেঞ্জ ছুড়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। কিন্তু টিজার-ট্রেলারে উন্মাদনা, প্রতীক্ষার পারদ চড়ালেও বক্স অফিসের পয়লা দিনের হিসেবে অনেকটাই পিছিয়ে আলিয়া ভাটের ‘আলফা’। বিধ্বংসী বললেও অত্যুক্তি হয় না!

শাহরুখের ‘পাঠান’ প্রথম দিনেই ৫৭ কোটির ব্যবসা করে এখনও পর্যন্ত যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের ‘ফার্স্ট বয়’। সলমনের ‘টাইগার ৩’-এর পয়লা দিনের আয় ছিল ৪৩ কোটি। সেখানে আলিয়ার ‘আলফা’ বহূদূরে।

SRK, Amitabh smitten by Alia Bhatt in Alpha teaser
আলিয়ার ‘আলফা’ অবতারে মুগ্ধ শাহরুখ, ফুলমার্কস ‘লর্ড ববি’কেও

সিনেবাণিজ্য বিশ্লেষক সাইট ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘আলফা’ ওপেনিং ইনিংস শুরুই করেছে এক অঙ্কের গণ্ডিতে। অর্থাৎ শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনরা পয়লা দিনের ব্যবসায় দু’অঙ্কের কোটির গণ্ডি ছুলেও আলিয়া সেখানে ব্যর্থ। খবর, দেশের ৭,৫৩৪টি স্ক্রিনে রিলিজ করলেও পয়লা দিনে মোটে ৯ কোটির ব্যবসা করতে পেরেছে ‘আলফা’। যেখানে শাহরুখের ‘পাঠান’ প্রথম দিনেই ৫৭ কোটির ব্যবসা করে এখনও পর্যন্ত যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের ‘ফার্স্ট বয়’-এর জায়গা ধরে রেখেছে। সলমনের ‘টাইগার ৩’-এর পয়লা দিনের আয় ছিল ৪৩ কোটি। অন্যদিকে হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ ৫২ কোটি দিয়ে বক্স অফিসে শিকে ছিঁড়েছিল। সেখানে আলিয়ার ‘আলফা’ বহূদূরে। পাশাপাশি মুক্তির আগে থেকেই ট্রোল, সমালোচনার পাহাড় এই সিনেমাকে ঘিরে। কেন? 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও গোড়া থেকেই ‘নেপোকিড’ বলে সমালোচিত হয়ে আসছেন আলিয়া। তবে কালে কালে অভিনেত্রী হিসেবে নিজের জাতও চিনিয়েছেন। সেকারণেই কি বক্স অফিস বৈতরণী পেরতে ‘ট্রোল-বইঠা’য় ভরসা? কৌতূহল অমূলক নয়। 

Alpha Review: Alia Bhatt, Sharvari deliver the punch, Bobby-Anil Shines
কেমন হল আলিয়া ভাট, ববি দেওলের ‘আলফা’?

প্রথমত, পেশিবর্জিত আলিয়াকে অ্যাকশন সিকোয়েন্সে দেখে দর্শকমহলের অনেকেই ট্রোল করেছিলেন। দ্বিতীয়ত, নায়িকার শেষ সিনেমা ‘জিগরা’ একেবারে ধরাশায়ী হয়েছিল দুর্বল স্টোরি টেলিংয়ের জন্য। এবার ‘আলফা’ মুক্তির আগে-পড়েও ট্রোল-কটাক্ষ ঘিরে রেখেছে আলিয়া ভাটকে। শুধু তাই নয়, এযাবৎকাল কান-এর লাল গালিচায় ভারতের প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে একাধিক বিষয়ে ‘নেতিবাচকভাবে লাইমলাইটে’ থেকেছেন নায়িকা। এমনকী ‘আলফা’র প্রচারের জন্যেও আলিয়া বেছে নিয়েছিলেন সময় রায়নার ‘রোস্ট শো’ ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’কে। যেখানে আবারও স্বেচ্ছায় ট্রোলড হয়েছেন অভিনেত্রী! সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, বারবার কেন ‘নেগেটিভ পাবলিসিটি’কে সায় দিচ্ছেন আলিয়া ভাট? ওয়াকিবহালমহলে ফিসফাস, বক্স অফিসে ব্যবসা বাড়াতে বা শিরোনামে থাকতেই নাকি অভিনেত্রীর টিম এহেন রণকৌশলী সাজিয়েছে! ব্যতিক্রম হয়নি ‘আলফা’র ক্ষেত্রেও। যদিও গোড়া থেকেই ‘নেপোকিড’ বলে সমালোচিত হয়ে আসছেন আলিয়া। তবে কালে কালে অভিনেত্রী হিসেবে নিজের জাতও চিনিয়েছেন। সেকারণেই কি ‘ট্রোল-বইঠা’কে অস্ত্র করে বক্স অফিস বৈতরণী পেরনোর কৌশলী? কৌতূহল অমূলক নয়। তবে নজর থাকবে সপ্তাহান্তের বক্স অফিস স্কোরবোর্ডে। তবে উল্লেখ্য, ‘জিগরা’র প্রথম দিনের আয় ৪.৫৫ কোটির থেকে এগিয়ে ‘আলফা’। 

একথা অনস্বীকার্য যে, ‘রাজি’, ‘নাম শাবানা’, ‘খুফিয়া’র মতো নারীকেন্দ্রিক স্পাই থ্রিলার এর আগে দর্শক দেখলেও ভারতীয় সিনেদুনিয়ায় অ্যাকশন প্যাকড নারীকেন্দ্রিক ছবির উদাহরণ প্রায় নেই বললেই চলে। বলিউড হোক কিংবা দক্ষিণী সিনেদুনিয়া অ্যাকশন সিনেমায় ‘হিরোগিরি’র দায়িত্ব শুধু অভিনেতাদের উপরই সঁপে দেওয়া হয়। ভারতীয় দর্শকমহলও সেই ধারায় অভ্যস্ত। সেকারণেই কি নরম হাতে অস্ত্র দেখতে অনাভ্যস্তরা প্রেক্ষাগৃহমুখো হতে চাইছেন না?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.