সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী। ছাদনতলা থেকে নবদম্পতির বিয়ের রোম্যান্টিক সব ছবি-ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কনে শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) পরনে লাল টুকটুকে বেনারসি আর রং মিলান্তি পোশাকে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। এবার ফাঁস হল ছাদনাতলায় তারকাদম্পতির মজার মুহূর্ত। যে ভিডিও এখন নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।
মালাবদলের আগে কনে সাজেই বর কাঞ্চন মল্লিককে কোলে তুলে নিলেন শ্রীময়ী চট্টরাজ। এ যেন উলাট-পুরাণ! আর সেই মশকরা করতে পেরে কনের আনন্দ যেন আর ধরছে না! মুখে চওড়া হাসি। আর বউয়ের এহেন কীর্তি দেখে নিজেই লজ্জা পেয়ে গেলেন তারকা বিধায়ক। ভিডিওতেই দেখা গেল ছাদনাতলায় জিভ কাটছেন বরমশাই। টলিপাড়ার নতুন তারকাদম্পতির বিয়ের ছবি-ভিডিও ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।
[আরও পড়ুন: ভারতভ্রমণে এসে গণধর্ষিতা স্পেনের মহিলা! ‘ছিঃ! পচে যাওয়া সমাজ’, গর্জে উঠলেন রিচা চাড্ডা]
View this post on InstagramAdvertisement
নাচ-গান, আড্ডা, রোম্যান্সে জমজমাট কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে। বিয়ের পর খাবার প্লেট হাতে ধরে অভিনেতার নাচ ইতিমধ্যেই ভাইরাল। কম যান না কনে শ্রীময়ীও। গানের তালে বরের সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন। পঞ্চাশোর্ধ্ব তারকা বিধায়কের তৃতীয় বিয়ে নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়! তবে সেসসব কটাক্ষ, আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে নবদম্পতি মজেছেন বিয়ের আমেজে।
[আরও পড়ুন: বাসর রাতে কাঞ্চন বললেন, ‘মুড এসে গেছে’, নতুন বউ শ্রীময়ীকে জড়িয়ে ধরলেন বুকে]
সর্বশেষ খবর
-
আগস্টে হচ্ছে না বাণিজ্য নীতি, কেন লাগছে বাড়তি সময়, কারণ জানালেন অর্থমন্ত্রী স্বপন
-
‘আর নোটিস নয়, বেনিয়ম দেখলেই হোটেল সিল’, মমতা-ফিরহাদের থেকে কী জবাব চাইলেন অগ্নিমিত্রা?
-
রাম মন্দির নির্মাণেও বেনিয়ম! বিতর্কের মধ্যে নির্মাণ কমিটির প্রধান বলছেন, ‘সব বানানো’
-
টি-২০তে সুপারস্টার, টেস্টে সফল হওয়ার ক্ষমতা আছে বৈভবের? বড় ভবিষ্যদ্বাণী ‘গুরু’ দ্রাবিড়ের
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! আসন্ন মরশুমে বাংলার প্রাথমিক দল থেকে বাদ জেলবন্দি পোড়েল