সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতভ্রমণে এসে ঝাড়খণ্ডে গণধর্ষিতা স্পেনের মহিলা। ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির অপমানে সরব বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadha)। রিচা বরাবরই স্পষ্টবাদী। যে কোনও রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করতে পিছপা হন না অভিনেত্রী। এবার ভারতে বিদেশি মহিলার গণধর্ষণের খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদে গর্জে উঠলেন ‘হবু মা’ রিচা চাড্ডা।
স্বামীর সঙ্গে বাইকে চেপে ভারতভ্রমণে এসে গণধর্ষণের শিকার স্পেনের মহিলা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলায়। শনিবার ওই বিদেশি মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ৩ অভিযুক্তকে। নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: বাসর রাতে কাঞ্চন বললেন, ‘মুড এসে গেছে’, নতুন বউ শ্রীময়ীকে জড়িয়ে ধরলেন বুকে]
জানা গিয়েছে, শুক্রবার রাতে দুমকা জেলার কুঞ্জি গ্রামে এক নির্জন জায়গায় টেন্টে ছিলেন দম্পতি। সেখানেই নির্যাতনের শিকার হন মহিলা। নির্যাতিতার দাবি অনুযায়ী, দুমকা হয়ে শুক্রবার ভাগলপুর যাওয়ার কথা ছিল তাঁদের। পথে এক শুনশান জায়গায় তাঁবুতে থাকার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। রাতে সেখানে তাঁদের আক্রমণ করেন ৮-১০ জন দুষ্কৃতী। দম্পতিকে মারধোর করার পাশাপাশি মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। হেনস্থার শিকার হয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছেন তিন জন। কিন্তু বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতেই সরব রিচা চাড্ডা।
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “ছিঃ! লজ্জাজনক। ভারতীয়রা নিজেদের দেশের মহিলাদের সঙ্গে যেধরণের আচরণ করে, সেরকমই আচরণ বিদেশিদের সঙ্গেও করছে। এই পচে যাওয়া সমাজের লজ্জা হওয়া উচিত।”
[আরও পড়ুন: ওরির মুক্তোর কানের দুল ‘চুরি করে’ চম্পট দিলেন রিহানা! আম্বানির পার্টি থেকে ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিসের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে উদ্ধার দেহ
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান