ভবিষ্যতে বলিপাড়া শাসন করবে এই তারকা কন্যাই!

আগামীতে পুরুষহৃদয়ে ইনিই ঢেউ তুলবেন? দেখুন তো এঁকে চেনেন কিনা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০১৭, ১২:০৯

options
link
ভবিষ্যতে বলিপাড়া শাসন করবে এই তারকা কন্যাই!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেদুনিয়া যতই পুরুষতান্ত্রিক হোক না কেন, এক এক সময় বলিপাড়া শাসন করেন যেন এক একজন অভিনেত্রীই। সৌন্দর্য, অভিনয়, অভিব্যক্তি, আবেদনে রূপোলি পর্দা ছাড়িয়েও দর্শকের ফ্যান্টাসিকে তাঁদের বসবাস। মধুবালা, নার্গিস থেকে আজকের সময়ে আলিয়া ভাট-সে ট্র্যাডিশন সমানে চলছে। আর তাই প্রশ্ন জাগে, ভবিষ্যতে ‘পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন’ কে হয়ে উঠছেন? সম্ভবত সে তালিকাতে শীর্ষে থাকবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

Advertisement

1_jhancimom_idiva

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলিপাড়ায় পা রাখতে চলেছেন সইফ আলি খানের কন্যা। তাঁকে নিয়ে আলোচনা কম নয়। কোন পরিচালকের কোন ছবিতে তাঁর আবির্ভাব হবে, তা নিয়ে বিস্তর জল্পনা চলেছিল। এদিকে মাধুরী, ঐশ্বর্যদের থেকে দীপিকা-প্রিয়াঙ্কা হয়ে এই মুহূর্তে বলিউড মাতিয়ে রেখেছেন আলিয়া-শ্রদ্ধারা। কিন্তু এর মধ্যেই তৈরি হয়ে গিয়েছে পরবর্তী প্রজন্মও। সে ব্যাপারে বেশ এগিয়েই জাহ্নবী। এককালে বলিপাড়াকে প্রায় নিজের অনুনকরণীয় ভঙ্গিতে শাসনে রেখেছিলেন মা শ্রীদেবী। তাঁর কন্যাও কিন্তু কোনও অংশে পিছিয়ে নেই। জাহ্নবী ও খুশি, দু’জনকে নিয়েই বহু আলোচনা। তবে সম্প্রতি নজর কেড়েছেন জাহ্নবী।

Advertisement

 

দিনকয়েক আগে শ্রীদেবীর জন্মদিন উপলক্ষে বসেছিল চাঁদের হাট। শ্রীদেবী তো ছিলেনই। রেখা, ঐশ্বর্য রাই বচ্চন, রানি মুখার্জি কে না ছিলেন সে চাঁদের হাটে! তবে এ তারকা সমাবেশে স্বাতন্ত্রে ঝলমলে হয়ে উঠলেন জাহ্নবী। হ্যাঁ, তাঁর বিশেষ পোশাক তো একটা কারণ বটেই। নিষ্পাপ সৌন্দর্যে যে তিনি পুরুষহৃদয় লহমায় ঢেউ তুলতে পারেন তাও সত্যি। তবে সকলে মুগ্ধ হয়েছেন, জাহ্নবীর অ্যাটিটিউডে। পোশাক সাহসী। তবে এই বয়সে তা যেভাবে ক্যারি করেছেন জাহ্নবী, সে সহজাত দক্ষতায় সরলতার সঙ্গে মিশিয়ে দিয়েছেন নায়িকাসুলভ আবেদন, তাতে বিস্মিত তাবড় নায়িকারা। সে ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই বলছেন, বলিপাড়ায় পা রাখলে এ মেয়ে যে অচিরেই সিনেদুনিয়া শাসন করবে তা বলাই যায়।

DHp1tobU0AA4L96

কিছুদিন আগে তারকা বাবার পাশে নিজের বোল্ড আউটফিটের জোরে আলোচনায় এসেছিলেন শাহরুখ কন্যা সুহানাও। সইফ আলি কন্যা তো আছেই। শ্রীদেবীর দুই কন্যাও প্রায় তৈরি। বলিপাড়া যতই স্বজনপোষণের অভিযোগে সরগরম থাকুক, সিনেপর্দাতে এঁদের দেখা থেকে কেউই বোধহয় বঞ্চিত হতে চাইবেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.