সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সন্ধে নাগাদই অনুরাগীদের জানিয়েছেন দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর তরফ থেকে সুখবর পেয়েই গোটা টলিপাড়া সোশ্যাল মিডিয়ার হাত ধরে শুভেচ্ছা জানালেন শুভশ্রী ও রাজকে। আর তারপরেই হবু মাম্মির ছুটি কাটানোর প্ল্যান। রাতারাতিই উড়ে গেলেন পুরীতে! আর সেই ছবি পোস্ট করতেই হইচই।
পুরী ও জগন্নাথ ধাম দুটোই খুব প্রিয় শুভশ্রী ও রাজের। মাঝে মধ্য়েই সুযোগ পেলে পুরী চলে যান তাঁরা। এমনকী, শুভশ্রীপুত্র ইউভান প্রথম হাঁটা শিখেছিল পুরীর সমুদ্র সৈকতের বালিয়াড়িতেই। আর এবার দ্বিতীয় সন্তানের জন্য আর্শীবাদ নিতেই জগন্নাথধামে উড়ে গেলেন শুভশ্রী।

তবে চমক রয়েছে অনেক জায়গায়। এই ট্রিপে শুধু রাজ নয়, শুভশ্রীর সঙ্গে রয়েছে শ্রাবন্তীও! প্লেনের ভিতর থেকে ছবি দিলেন দুই নায়িকা। ছবি পোস্ট করে শুভশ্রী লিখলেন, ‘জয় জগন্নাথ’।
View this post on Instagram
[আরও পড়ুন: ধূলিসাৎ সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি, ধ্বংসস্তূপের ছবি দেখে মনখারাপ নেটিজেনদের ]
২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। পাশাপাশি নেটিজেনদেরও বড্ড আদুরে সে। রাজ-শুভশ্রীও ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।
মঙ্গলবার যুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লেখেন, “বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল”। এই পোস্টেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। শুভেচ্ছার বন্যা বয়ে যেতে থাকে।
[আরও পড়ুন: স্বামীকে ছাড়ছেন পোষ্যকে নয়, বিচ্ছেদ ঘোষণা করে সাফ জানালেন অভিনেত্রী কুশা কাপিলা]
সর্বশেষ খবর
-
ইন্দ্রনীলের টাকা গিয়েছে মমতার অ্যাকাউন্টেও! চাঞ্চল্যকর দাবি ইডির
-
মন্দারমণি বিচে ২ কিলোমিটার ‘রেড জোন’, পুজোয় মরশুমে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা
-
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
-
সরল পেলে-মমতার ছবি, যুবভারতীতে মোদি-শুভেন্দু, ব্রাজিল ম্যাচের জন্য সেজেছে স্টেডিয়াম
-
অভিষেকে আপত্তি অধীরের! মমতাকে বললেন, ‘লোটাকম্বল নিয়ে আসুন, তবে ব্যাগেজ বাদ দিয়ে’