বিয়ের পর স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরেই কামব্যাক শুভশ্রীর?

জানেন শুভশ্রী বাদে আর কাকে দেখা যাবে ছবিতে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০১৯, ১৭:১২

options
link
বিয়ের পর স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরেই কামব্যাক শুভশ্রীর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ চক্রবর্তীর ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়! ছবি আসছে শীঘ্রই। শুনে অবাক লাগল তো? কানাঘুষো শোনা যাচ্ছে, রাজের পরিচালনায় ফের অভিনয় করতে চলেছেন শুভশ্রী। মাস খানেক আগেই মুক্তি পেয়েছে রাজের ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’। তারপরই নাকি এই নতুন ছবি নিয়ে কথাবার্তা শুরু করেছেন পরিচালক। ছবির মূল চরিত্রের জন্য ইতিমধ্যেই কথাবার্তা  হয়েছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। আর ঋত্বিকের বিপরীতেই দেখা যেতে পারে শুভশ্রীকে। রোম্যান্টিক ঘরানার এই ছবির নাম ‘পরিণীতা’। সূত্রের খবর অনুযায়ী, অদৃত রায়ও নাকি এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। রাজের নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হবে ‘পরিণীতা’।

Advertisement

[শ্রাবন্তীকে প্রার্থী হওয়ার প্রস্তাব বিজেপির! মুখ খুললেন অভিনেত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবির কাস্টিংয়ে যখন ঋত্বিক চক্রবর্তীর নাম রয়েছে, তখন এ ছবি যে রাজ চক্রবর্তীর আর পাঁচটা ছবির থেকে আলাদা হবে, তা বলাই বাহুল্য। ছবির বিষয়বস্তুর ওপর রিসার্চও শুরু করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, সব ঠিক থাকলে, চিত্রনাট্যও অতি শীঘ্রই প্রস্তুত হয়ে যাবে। মূলত এক ভালোবাসার গল্প দেখা যাবে ছবিতে। তবে, ছবির প্লটে যে বেশ কিছু টুইস্ট থাকছে, এমনটাও জানা গিয়েছে।

Advertisement

হিসেব মতো তাহলে এই ছবি দিয়েই বিবাহোত্তর পর্বে শুভশ্রীর কামব্যাক ঘটতে চলেছে ইন্ডাস্ট্রিতে। বিয়ের পর এক বছর কাজ থেকে ব্রেক নিয়েছিলেন শুভশ্রী। তবে, মাস দুয়েক আগেই কাজ শুরু করেছেন ছোট পর্দায়। আপাতত, বাংলা চ্যানেলের এক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে রাজ-পত্নী শুভশ্রীকে। আর এবার যদি ‘পরিণীতা’-র কাস্টে শুভশ্রী থাকেন, তাহলে বিয়ের পর এই প্রথম তিনি ছবির কাজে হাত দেবেন। তাও আবার বছর খানেক বাদে কাজ করবেন রাজের ছবিতে। থুড়ি, শুভশ্রীর কাছে এখন তো আর শুধু পরিচালক রাজ নন, স্বামী রাজও বটে!

রাজ বর্তমানে ব্যস্ত তার পরবর্তী ছবি ‘শেষ থেকে শুরু’-র কাজ নিয়ে। যেই ছবিতে অভিনয় করছেন কোয়েল মল্লিক এবং জিৎ। 

[ভোটের আগে মোক্ষম চাল! প্রথম দফার আগেই মুক্তি পাচ্ছে মোদির বায়োপিক]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.