তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির শোক এখনও সামলে উঠতে পারেনি টালিগঞ্জ স্টুডিওপাড়া। এর মাঝেই ফের দুঃসংবাদ আছড়ে পড়ল টলিপাড়ায়। চিরঘুমের দেশে পাড়ি দিলেন বিদীপ্তা চক্রবর্তী এবং সুদীপ্তা চক্রবর্তীর মা (Sudipta Chakraborty Mother Death) দীপালি চক্রবর্তী।
আরও পড়ুন:
সূত্রের খবর, দিন কয়েক ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রীর মা। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীপালি চক্রবর্তী। জানা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। খবর, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার পর চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন যে, বার্ধক্যজনিত কারণে দীপালিদেবীর চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতা কমে আসছিল।

বিদীপ্তা-সুদীপ্তাদের পরিবার বরাবরই অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত। বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন নাট্যদুনিয়ার খ্যাতনামা মুখ। অন্যদিকে মা দীপালি চক্রবর্তী নিজেও একজন দক্ষ নৃত্যশিল্পী ছিলেন। গোড়া থেকেই মেয়েদের অভিনয়ে উৎসাহ দিয়ে এসেছেন তাঁরা। ২০১৮ সালে প্রয়াত হন বিপ্লব চক্রবর্তী। এবার না ফেরার দেশে পাড়ি দিলেন সুদীপ্তা-বিদীপ্তার মা দীপালি চক্রবর্তীও। একের পর এক ধাক্কা টলিপাড়ায়! ভ্রাতৃসম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে স্বজনবিয়োগের যন্ত্রণার কথা জানিয়েছিলেন সুদীপ্তা। এমন শোকের আবহে মাতৃহারা অভিনেত্রীদ্বয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির
-
‘বন্ধুর ঘর ভেঙেছি, আমার নাকি ছেঁড়া’, গোমাংস কাণ্ডের পর আত্মহত্যার চেষ্টা করেন সায়ক!
-
বৃষ্টির ছিটেফোঁটা নেই! জুলাই মাসে নিশ্চিন্তে ঘুরে আসুন দেশের এই ৬ অপরূপ স্থানে