সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সব রেকর্ডই মনে হয় ভেঙে দিতে চলেছে সদ্য মুক্তি পাওয়া ‘সুলতান’৷ গত ৬ জুলাই মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যেই ৩০০ কোটির ক্লাবে জায়গা পাকা করে নিয়েছে৷ বিশ্বব্যাপী ব্যবসায় এই ছবি মাত্র পাঁচ দিনে ৩৪৪ কোটি টাকার মুনাফা করেছে৷
ইদের দিন মুক্তি পেয়েছিল আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’৷ ছবিতে কুস্তিগির সুলতান আলির চরিত্রে অভিনয় করেছেন সলমন খান এবং তাঁর বিপরীতে আফরার ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা৷
ভাইজানের ভক্তদের কাছে চলতি বছরের ইদের উপহার ছিল ‘সুলতান’৷ আর রিটার্ন গিফট হিসাবে ভাইজানের ছবি মাত্র পাঁচ দিনের মধ্যে ৩০০ কোটির ক্লাবে পাকাপাকিভাবে জায়গা করে নিল৷
প্রসঙ্গত, যশরাজ পরিচালিত ‘সুলতান’ গত পাঁচ দিনে ভারতে ২৪৪ কোটি এবং বিদেশে ৯২ কোটি টাকার ব্যবসা করেছে৷ ভারতের পাশাপাশি আরব, পাকিস্তান, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও দর্শকদের মন জিতেছে ‘সুলতান’৷
এখনও পর্যন্ত বলিউডে বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল ছবি হল আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’৷ কিন্তু প্রথম সপ্তাহে ‘সুলতান’-এর সাফল্য দেখে মনে হচ্ছে ভাইজানের এই ছবি বলিউডের সব রেকর্ড ভেঙে দেবে৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না