Gadar Ek Prem Katha returns

ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে সানি-আমিশার ‘গদর: এক প্রেম কথা’, কিন্তু কেন?

২০০১ সালে বক্স অফিসে রেকর্ড গড়েছিল ছবিটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৩, ২০:৫৫

options
link
ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে সানি-আমিশার ‘গদর: এক প্রেম কথা’, কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিল ব্লকব্লাস্টার ছবি ‘গদর: এক প্রেম কথা’ (Gadar: Ek Prem Katha)। দেশপ্রেম উসকে দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল (Sunny Deol) ও আমিশা প্যাটেল। সেই কাহিনি আবারও সিনেমা হলে দেখতে পাবেন দর্শকরা। না, সিক্যুয়েলের কথা হচ্ছে না। ২০০১ সালের ব্লকবাস্টারই নতুন করে সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

Advertisement

Gadar

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯৪৭-এর দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকাহিনি দর্শকদের উপহার দিয়েছিলেন পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে যে ছবি বক্সঅফিসে রেকর্ড গড়েছিল। মাসের পর মাস সিনেমা হলে বসে সেই ছবি উপভোগ করেছিলেন দর্শকরা। ছবির সংলাপ থেকে গান, সবকিছুই প্রশংসা কুড়িয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করেছেন জামাই আশিস বিদ্যার্থী, কী প্রতিক্রিয়া প্রাক্তন শাশুড়ি শকুন্তলার?]

এবার ‘গদর: এক প্রেম কথা’ দেখা যাবে 4K প্রযুক্তিতে এবং ডলবি সাউন্ডে শোনা যাবে সানি দেওল, আমিশা প্যাটেলদের সংলাপ (Ameesha Patel)। কবে থেকে? আগামী ৯ জুন নতুন করে সিনেমা হলে মুক্তি পাবে তারা সিং ও সাকিনার কাহিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

জানুয়ারি মাসের ২৬ তারিখ ছবি সিক্যুয়েল, অর্থাৎ ‘গদর ২’ (Gadar 2) পোস্টার শেয়ার করেছিলেন সানি দেওল। ১১ আগস্ট সে ছবির মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, পুরনো ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির গল্প শুরু হবে। তার সামান্য ঝলক এই নতুন করে মুক্তি পাওয়া পুরনো সিনেমার মাঝে দেখা যাবে। মনে করা হচ্ছে, নতুন সিনেমার ভিত তৈরি করতেই পুরনো সিনেমাকে নতুনভাবে বড়পর্দায় আনা হচ্ছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

[আরও পড়ুন: ‘ভদ্রতা শেখো’, মঞ্চে মেজাজ হারালেন কৈলাস খের, ভাইরাল ভিডিও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.