Sunny Deol

‘ভারত আমার মা হলে পাকিস্তান মাসি’, ‘বাটোয়ারা ১৯৪৭’র প্রচারে ‘সাবধানী’ সানি

শ্রী পাটনা সাহিব গুরুদ্বার থেকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি ও ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ১৫:২৮

options
link
‘ভারত আমার মা হলে পাকিস্তান মাসি’, ‘বাটোয়ারা ১৯৪৭’র প্রচারে ‘সাবধানী’ সানি
গুরুদ্বারে সানি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ আগামী ১৪ অগাস্ট বড় পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা ‘বাটোয়ারা ১৯৪৭’। দেশাত্মবোধক এই ছবি মুক্তির আগে ভগবানের আশীর্বাদ নিতে বিহারের শ্রী পাটনা সাহিব গুরুদ্বারে পৌঁছে গেলেন সানি দেওল (Sunny Deol)। সফর সঙ্গী পুত্র ও অভিনেতা করণ দেওল। সিনেমার সাফল্য কামনায় ভগবানের চরণে মাথা ঠোকেন তারকারা। সানি দেওলও সেই দলেরই সদস্য, তা বলাই বাহুল্য।

Advertisement

স্বাধীনতা দিবসের আবহে নতুন ছবি মুক্তি। তাই তার আগেই ভক্তিসহকারে গুরুদ্বার পরিদর্শন করলেন সানি ও করণ। এরপরই বিহারের শ্রী পাটনা সাহিব গুরুদ্বার থেকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি ও ভিডিও। ‘গদর টু’ মুক্তির আগেও স্বর্ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ নিয়েছিলেন সানি দেওল। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া মুহূর্ত স্বাভাবিকভাবেই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া সানি নিজেও তাঁর ইনস্টা হ্যান্ডেলে সাম্প্রতিক সফরের কিছু ছবি পোস্ট করেছেন।

Advertisement

শিখ সম্প্রদায়ের এই বিশেষ পবিত্রস্থান শ্রী পাটনা সাহিব গুরুদ্বারে গিয়ে একেবারে আপ্লুত অভিনেতা। পোস্টের ক্যাপশনেই ঘটেছে সেই আবেগের বহিঃপ্রকাশ। সানির সংযোজন, ‘শ্রী গুরু গোবিন্দ সিংজির পবিত্র জন্মস্থান তখত শ্রী হরমন্দিরজি পাটনা সাহিবে দর্শন করতে পেরে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি।’ তখত শ্রী পাটনা সাহিব শিখ ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান কারণ এটি শিখদের দশম গুরু শ্রী গুরু গোবিন্দ সিংজির জন্মস্থান।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

শিখ ধর্মের পাঁচটি তখতের একটি এবং শিখ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয়। বছরভর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গুরুদ্বারে ভক্তসমাগম দেখা যায়। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে স্পষ্ট গুরু গোবিন্দ সিংজির উদ্দেশে প্রার্থনা করছেন সানি দেওল। রবিবার পাটনায় ছবির প্রচারে প্রয়াত পিতা ধর্মেন্দ্র দেওলকে স্মরণ করেন সানি। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে সুকৌশলে ব্যাখ্যা করেন, “আমার বাবা বলতেন ভারত যদি মা হয় তাহলে পাকিস্তান আমাদের মাসি।” এই বক্তব্যের মাধ্যমেই দেশভাগের আগে ভারত-পাকস্তানের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surjeet Singh (@ji_surjeetvlogs)

বাটোয়ারা ১৯৪৭’ নামে বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনায় আমির খান প্রোডাকশনস। ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে-সহ একঝাঁক তারকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.