সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপাল জুড়ে চন্দন। গলায় গাঁদা ফুলের মালা। বারাণসীর ঘাটে গঙ্গারতি করলেন সানি লিওনি (Sunny Leone)। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও। কিন্তু বলিউডের গ্ল্যামার গার্ল যতই ‘সংস্কারি’ হোন না কেন, নেটিজেনদের একাংশ নিন্দায় মুখর হবেনই। এবারও তার ব্যতিক্রম হল না।

গত বুধবার প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিও ‘থার্ড আই’। ভিডিওতে প্রাক্তন আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গিয়েছে সানিকে। অভিষেকের সঙ্গেই বারাণসী গিয়েছিলেন সানি। তারকার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের দোপাট্টা দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন সানি। সংবাদ সংস্থা এএনআই এই গঙ্গারতির ভিডিও টুইট করে।
#WATCH | Uttar Pradesh: Actor Sunny Leone attends ‘Ganga Aarti’ in Varanasi. pic.twitter.com/o5myI7g8ep
— ANI (@ANI) November 16, 2023
[আরও পড়ুন: মা হতে চলেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা! স্বামীর সঙ্গে তুমুল অশান্তির মাঝেই সুখবর?]
সানির এই ভিডিওর নিচেই লেখা হয়েছে, “এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধুতে চলে এল।” একজন আবার লিখেছেন, “একশোটা ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে।” “মা গঙ্গাকে অপবিত্র করে দিল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমন কথাও লেখা হয়েছে কটাক্ষ করে।
উল্লেখ্য, ‘থার্ড আই’-এর আগে সানির ‘মেরা পিয়া ঘর আয়া ২.০’ গানটি প্রকাশ্যে এসেছে। ‘ইয়ারানা’ ছবির ‘মেরা পিয়া ঘর আয়া’ গানে পারফর্ম করেছিলেন বলিউডের ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত। তাঁকে শ্রদ্ধা জানিয়েই রিমেক ভার্সানটি তৈরি করা হয়েছে।
[আরও পড়ুন: Karar Oi Louho Kapat: ‘ক্ষমা চাইতে হবে না, ইতিহাসটা জানুন’, ‘লৌহ কপাট’ বিতর্কে রহমানকে বার্তা কবীর সুমনের]
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!