সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিতা নায়িকা যখন, তখন তাঁকে বউদি নিশ্চয়ই বলা যায়?
প্রশ্নটা বিতর্কিত হতেই পারে! তবে, বিতর্ক নিয়ে আর কবেই বা মাথা ঘামিয়েছেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে অনেক বিতর্কিত মুহূর্তেই তো তাঁকে দেখেছেন দর্শকরা!
যাই হোক, সানি কিন্তু এবার সত্যিই নিজেকে বউদি বলে ডাকার সুযোগ করে দিচ্ছেন। তিনি আসছেন ছোটপর্দায়। ধারাবাহিকের নাম ‘ভাবি জি ঘর পর হ্যায়’!
অবশ্য ছোটপর্দায় সানির দেখা মেলাটা এই প্রথম নয়। এর আগে ‘বিগ বস’, ‘স্প্লিটসভিলা’র সৌজন্যেও তাঁকে ছোটপর্দায় দেখেছেন দর্শকরা। তবে পারিবারিক ধারাবাহিকে এই প্রথম অভিনয় করতে চলেছেন নায়িকা।
তা, ধারাবাহিকে কেমন অবতারে দেখা দিচ্ছেন সানি?
জনপ্রিয় টেলি-সোপটির বউদি আঙ্গুরি ভাবি ফাঁস করে দিয়েছেন সেই কথা। জানিয়েছেন, ধারাবাহিকের একটি পর্বে নায়ক খুঁজতে আসবেন সানি। তার পর কী হয়, তাই নিয়েই জমে উঠবে সে দিনের গল্প।
আর কী! চোখ রাখা যাক ছোটপর্দায়!
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত