Sunny Leone

মন্দারমণিতে সানি লিওন! ‘বেবি ডলে’র ছবি দেখে তোলপাড় নেটদুনিয়া

সানি লিওন নিজে ছবিটি শেয়ার করেছেন। আর তা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর কাটাছেঁড়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৮:৪৭

options
link
মন্দারমণিতে সানি লিওন! ‘বেবি ডলে’র ছবি দেখে তোলপাড় নেটদুনিয়া
সানি লিওন মন্দারমণিতে? নতুন ছবি ঘিরে জোর চর্চা। ছবি: ফেসবুক

পরনে সবুজ কো-অর্ড হট প্যান্ট ও শার্ট। সঙ্গে হালকা সবুজ শেডের স্পোর্টস ব্রা। পিছনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। আর বালিয়াড়ি। ক্যাপশনেই রয়েছে আসল চমক। সেখানে লেখা ‘মলদ্বীপ নাকি মন্দারমণি?’ সানি লিওন নিজে এই ছবি শেয়ার করেছেন। আর তা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর কাটাছেঁড়া।

Advertisement

ছবি দেখে অনেকেই নিশ্চিত এই জায়গাটি মন্দারমণি। কারণ, মলদ্বীপের সমুদ্রের জলের রং কিংবা পরিবেশের সঙ্গে মানানসই নয়। নেটিজেনদের কেউ কেউ অবশ্য দ্বিধাবিভক্ত। সানি আদতে বাংলার সমুদ্রসৈকত মন্দারমণির কথা আদৌ জানেন, সে প্রশ্ন করছেন।

Advertisement

Sunny-1

Advertisement

আবার কেউ কেউ সানিকে নিয়ে ‘দুষ্টু’ স্বপ্নে বিভোর। তাঁরা বলছেন, ‘চাউলখোলাতে নামো বউদি…যাচ্ছি।’ অনেকে আবার চাউলখোলার পথ নির্দেশিকা দিতে ব্যস্ত। একজন লেখেন, ‘চাউলখোলা থেকে বাঁদিকে অটো করে নিও।’

Sunny

কেউ কেউ আবার লিখছেন, সানির সঙ্গে সঙ্গেই নাকি বাংলায় লক্ষ্মীলাভ বাড়বে। পর্যটনে আসবে জোয়ার। পর্যটকদের ভিড় বাড়বে। তার ফলে হোটেল মালিকরা বেশি টাকা আয় করতে পারবেন।

Sunny-2

আদৌ মন্দারমণিতেই সানি এসেছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য় পাওয়া যায়নি। যদি মন্দারমণিতে গিয়েও থাকেন, তবে ‘বেবি ডল’ কোনও কারণ উল্লেখ করেননি। এখনও তিনি সৈকতনগরীতেই রয়েছেন কিনা তা জানা যায়নি। কোনও শুটিং নাকি ব্যক্তিগত সফরে সমুদ্রের পাড়ে এসেছিলেন, তাও জানা যায়নি। বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন কিংবা আমন্ত্রণে বাংলায় আগেও এসেছেন সানি। এবার তেমন কোনও অনুষ্ঠান থাকতে পারে অভিনেত্রীর। যদিও তা শোনা যায়নি। আপাতত রবিবাসরীয় সন্ধ্য়ায় হাজার ধোঁয়াশায় ভরা সানি লিওনের ছবিই যে ‘টক অফ দ্য টাউন’, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.