সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টারকিডদের নিয়ে সুপারস্টার মা-বাবাদের ছুঁৎমার্গই দেখতে অভ্যস্ত অনুরাগীরা। সে বলিউড হোক বা টলিউড। সন্তানের মুখ না দেখানো থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করা… এহেন নানা ‘বাতিক’ রয়েছে। তবে সুপারস্টার জিৎ হাঁটলেন ভিন্ন পথে। পথশিশুদের সঙ্গে নবরাত্রি পালনের পর জিৎপুত্র রোনভকে দেখা গেল ওদের সঙ্গে খেলতে। সে কী খুশি খুদে!
জিৎ নিজেই সেই ভিডিও শেয়ার করে লিখেছেন- ‘জয় মা।’
নবরাত্রি উপলক্ষে অবশ্য প্রতিবারই বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেন জিৎ। এবার পথশিশুদের আমন্ত্রণ করে পুজো করার পর পাত পেড়ে খাওয়ালেন তিনি। জিতের শেয়ার করা ভিডিওতে দেখে গেল- সন্তোষী মা, গণেশ-সহ একাধিক ঠাকুরের বিগ্রহ। ঠিক তারপরই হাসিমুখে রোনভকে দেখা গেল এক পথশিশু কন্যার কোলে। ওরাও মিষ্টি খুদেকে নিয়ে খেলায় মেতে উঠেছিল। পুজোর দিনে টলিউড সুপারস্টারের এহেন মানবিক উদ্যোগে খুশি অনুরাগীরা।
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত, গত ১৪ জুন মাসেই ছেলের ছবি প্রকাশ্যে আনেন জিৎ। ২২ বছর আগে, অর্থাৎ ২০০২ সালের এই ১৪ জুনই সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘সাথী’। সুপারহিট সেই সিনেমা দিয়েই টলিপাড়ায় যাত্রা শুরু করেছিলেন জিৎ। তার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে স্টারডম। অভিনেতা থেকে প্রযোজক হওয়া। কোনওরকম আপস না করে নিজের শর্তে সিনেমা তৈরি করা। সপরিবারে সুপারস্টারকে দেখে বেশ খুশি হয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে জিৎপুত্র রোনভের মিষ্টিমুখ দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। কন্যা নভন্যাকেও দেখা গিয়েছিল তখন।
সর্বশেষ খবর
-
ডাক্তারির মাঝেই জাতীয় স্তরে বিরাট লাফ বঙ্গকন্যার! চিনে নিন বিজেপির ‘নবীন টিমে’র মধুছন্দাকে
-
কপিলকে ছুঁয়ে নজির জাদেজার, স্পিন অস্ত্রে বিরাট লিডেও শ্রীলঙ্কায় টেস্টজয়ে ভারতের কাঁটা বৃষ্টি!
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট