সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) শেষ ছবি। অতঃপর এই ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা যে কিছু কম নয়, তা হলফ করে বলাই যায়। গত ২৪ জুলাই, মুক্তির দিনই ডিজনি প্লাস হটস্টারে প্রায় ১০ কোটি মানুষ একসঙ্গে দেখেছিলেন ‘দিল বেচারা’ (Dil Bechara)। সিনেমা হলে মুক্তি পেলে এই ছবি যে দু’হাজার কোটির ব্যবসা করত প্রথম দিনেই, সমীক্ষায় এমন এক চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছিল। কিন্তু দর্শকদের একটাই আক্ষেপ- যে ছবিকে ঘিরে এত আবেগ, ইমোশন, যে ছবি সুশান্তের জীবনের গল্পই বলে, সেটা বড় পর্দায় দেখার সৌভাগ্য হল না! নেপথ্যের কারণ তো মারণ ভাইরাসের প্রকোপ। তবে এদেশে ‘দিল বেচারা’ সিনেমা হলে মুক্তি না পেলেও নিউজিল্যান্ডবাসী কিন্তু সুশান্তের শেষ ছবি বড় পর্দায় দেখার সুযোগ পেলেন। বিশ্বের প্রথম দেশ যেখানে সুশান্তের শেষ ছবি সিনেমা হলে মুক্তি পেল। শুধু তাই নয়, থিয়েটার হলেই মাথা নীচু করে নীরবতা পালনের মাধ্যমে অভিনেতাকে শ্রদ্ধা জানালেন।
গোটা বিশ্ব যখন মারণ ভাইরাস জ্বরে কাঁপছে, নিউজিল্যান্ড তখন করোনাকে জয় করে হাসিমুখে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে। আর সেই সুবাদেই রেস্তরাঁ, শপিং মল, সিনেমা হল খোলায় আর কোনও বাধা নেই সেদেশে। গত একশো দিনে কোনও করোনা আক্রান্তের খবর না মিললেও সম্প্রতি সেখানে ৪জন কোভিড পজিটিভ ধরা পড়েছে। কিন্তু থেমে থাকেনি তারা। বরং এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত অন্যতম সুরক্ষিত দেশ। সেই সুবাদেই নিউজিল্যান্ডের ঝাঁ চকচকে থিয়েটারে রিলিজ করল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’। সিনেমা শুরুর আগে দর্শকরা ৬০ সেকেন্ড নীরবতাও পালন করলেন প্রয়াত অভিনেতার উদ্দেশে।
[আরও পড়ুন: বেসরকারি হাসপাতাল নিয়ে রুদ্রনীলের ‘রক্তচোষা’ মন্তব্যে শঙ্কিত চিকিৎসকমহল! জবাব দিলেন অভিনেতা]
অকল্যান্ডের হোয়েটস সিনেমা হলে ‘দিল বেচারা’র প্রিমিয়ারের আয়োজন করেছিল রেডিও তারানা নামে নিউজিল্যান্ডের এক জনপ্রিয় হিন্দি রেডিও চ্যানেল। শোয়ে উপস্থিত ছিলেন তারানার প্রধান জিলেশ দেশাই। জিলেশ বলেন, “আপনারা যখন এই সিনেমা দেখতে বাড়ির বাইরে বেরিয়েছেন। তখন এই ছবি যে এখানে উপস্থিত আপনাদের সবার জন্য ভীষণ স্পেশ্যাল, তা হলফ করে বলাই যায়।” দর্শকদের তিনি এও মনে করিয়ে দেন যে, “একমাত্র তাঁরাই এখনও পর্যন্ত প্রথম দর্শক যাঁরা সুশান্তের এই সিনেমাটি বড় পর্দায় দেখার সুযোগ পেলেন।” সিনেমার শুরুতেই পর্দায় ভেসে ওঠে সুশান্ত সিং রাজপুতের জন্য প্রথম বিশ্ব শ্রদ্ধাঞ্জলি।
[আরও পড়ুন: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত গায়ক জুবিন গর্গ, তদন্তে নামল পুলিশ]
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন