ট্রেনেই হস্তমৈথুন! যুবককে ছাতা দিয়ে পিটিয়েছিলেন স্বরা ভাস্কর

অকারণে ভারতীয় মেয়েদের লজ্জা পাওয়ার কোনও কারণ নেই বলেই বিশ্বাস করেন স্বরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০১৭, ১৮:৩২

options
link
ট্রেনেই হস্তমৈথুন! যুবককে ছাতা দিয়ে পিটিয়েছিলেন স্বরা ভাস্কর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের সঙ্গে ছবির প্রমোশনে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। রাজকোটে প্রেম রতন ধন পাও ছবির প্রমোশনে গিয়ে বিমানবন্দরেই হেনস্তার মুখে পড়তে হয় তাঁকে। শুধু তাই নয়, আরও এক ঘটনার মুখে পড়তে হয়েছিল বলিউডের এই কন্যাকে। তখন স্ট্রাগল করছেন স্বরা। মুম্বইয়ের লোকাল ট্রেনই যাতায়াতের জন্য ভরসা। একদিন তাঁকে ফাঁকা কামরায় পেয়ে এক যুবক হস্তমৈথুন করতে শুরু করে। প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিল সে। কিন্তু পড়ে ব্যাগ থেকে ছাতা বের করে বেদম মার মারেন ওই যুবককে।

Advertisement

[ধর্মীয় স্থানের ১০০ মিটারের মধ্যে ‘সাইলেন্ট জোন’! নির্দেশিকা জারি প্রশাসনের]

সাক্ষাৎকারে স্বরা জানান, ছবির প্রোমোশনে সলমন খান ও অনুপম খেরের সঙ্গে রাজকোটে গিয়েছিলেন তিনি। তাঁরা বিমানবন্দরে নামতেই প্রায় ২ হাজার মানুষের ভিড় তাঁদের ঘিরে ধরে। সকলেই সলমনকে এক ঝলক দেখার জন্য পাগলের মতো করছিলেন। বাকিদের সঙ্গে স্বরাও বিমানবন্দরের বাইরে বেরোচ্ছিলেন। ভিড়ের মধ্যে তিনি বুঝতে পারেন, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে তাঁর গায়ে হাত দিচ্ছে। অনুপম খের তাঁকে কোনওরকমে ওই ভিড় থেকে বের করে গাড়িতে তুলে দেন। স্বরা বলেন, প্রতিটি মহিলাকেই কখনও না কখনও যৌন হেনস্তার শিকার হতে হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাতে পড়ছে না করলার পদ-বেগুন ভাজা, মন খারাপ লন্ডনবাসীর!]

Advertisement

আর মুম্বইয়ের লোকাল ট্রেনে সেই দুপুরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বরা বলেন, “আমি তখন মুম্বইয়ে নতুন। একটা চেক আনতে গিয়েছিলাম। ট্রেনের ফার্স্ট ক্লাস কামরাতেই ছিলাম। তবে ভরদুপুর বলে কামরা ফাঁকা ছিল। দেখি, মদ্যপ এক যুবক সেখানে হস্তমৈথুন করছে। এক মুহূর্তের জন্য আমি ঘাবড়ে গিয়েছিলাম। পরক্ষণেই ঘুরে দাঁড়াই। হাতের কাছে ছাতা ছিল। তা দিয়েই খুব পিটিয়েছিলাম ওই ব্যক্তিকে। ওর কলার ধরে ট্রেন থেকে নামাতেও চেয়েছিলাম। কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মেরে সে পালায়।” অকারণে ভারতীয় মেয়েদের লজ্জা পাওয়ার কোনও কারণ নেই বলেই বিশ্বাস করেন স্বরা। উল্টে মেয়েরা খানিকটা নিজেদের নিয়ে ভাবনাচিন্তা করুক, প্রয়োজনে কিছুটা স্বার্থপরও হোন, বার্তা স্বরার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.