R G Kar Medical College & Hospital

‘হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়?’, আর জি কর ইস্যুতে প্রতিবাদী প্রশ্ন স্বস্তিকার

'এবার অন্তত মেয়েটার দোষ দেবেন না' , বলছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৪, ১২:০৩

options
link
‘হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়?’, আর জি কর ইস্যুতে প্রতিবাদী প্রশ্ন স্বস্তিকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) কর্তব্যরত মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু! সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার তরুণী জুনিয়র ডাক্তারের দেহ। ঘটনার প্রতিবাদে উত্তাল হাসপাতাল চত্বর। দোষীর কড়া শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন চিকিৎসকদের। কলকাতা ছাড়িয়ে প্রতিবাদের আঁচ রাজ্যের জেলাগুলিতেও। আমজনতা থেকে সেলেব সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে যদি একটা মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথেঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতটা নিরাপদ? সেই সুরেই সুর মেলালেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

Advertisement

অভিনেত্রীর মন্তব্য, “নিন্দে করার মতো ভাষা নেই। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল, বলে তার দিকে আঙুল তুলব না।” স্বস্তিকার প্রশ্ন, “একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?” সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত বিজয়া। যে সিরিজ যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার অবলম্বনে তৈরি। একটা মায়ের কোল যেভাবে খালি হয়ে গেল, সেই প্রশ্ন তুলেই বুকে যন্ত্রণা চেপে সোশাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদে নেমেছেন। স্বস্তিকাকে ওই সিরিজে মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছিল। হাজার হলেও তিনিও মা। তাই আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে তিনিও শামিল হয়েছেন।

Advertisement

অনেকেই দাবি করেছেন, আর জি কর হাসপাতালে পড়ুয়া তরুণী চিকিৎসকের মৃত্যু যেন যাদবপুরের ছাত্রের রহস্যমৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছে। তবে এক্ষেত্রে ‘ব়্যাগিং’-এর বিষয়টি মানতে নারাজ সংশ্লিষ্ট হাসপাতালের অনেকেই। খোদ কিঞ্জল নন্দ, যিনি কিনা আর জি কর হাসপাতালের চিকিৎসক, তিনি জানিয়েছেন, সেখানে ব়্যাগিং হয় না। কিন্তু এভাবে তরুণী চিকিৎসকের মৃত্যুটা মেনে নেওয়া যায় না। যার জেরে কিঞ্জল খোদ শুক্রবার সন্ধেয় প্রতিবাদী মোমবাতি মিছিলের আয়োজন করেছিলেন। সংশ্লিষ্ট ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অনুপম রায় থেকে শুরু করে আরও অনেকেই।

Advertisement

[আরও পড়ুন: ‘কড়া শাস্তি চাই’, আর জি কর ঘটনায় সরব সৃজিত-শ্রীলেখা, কমলেশ্বর, মোমবাতি মিছিল কিঞ্জলের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

শুক্রবার সকালে আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার তরুণী জুনিয়র চিকিৎসকের দেহ। যে ইস্যুতে দিনভর উত্তপ্ত থেকেছে হাসপাতাল চত্ত্বর। ময়নাতদন্তের রিপোর্টের ইঙ্গিত, ধর্ষণ করেই খুন হয়েছেন ওই তরুণী। এমতাবস্থায় মহিলাদের নিরাপত্তা নিয়েও আবারও কপালে ভাঁজ শহরের। আমজনতা থেকে সেলেব, সকলের একটাই দাবি, ‘কড়া শাস্তি চাই।’

[আরও পড়ুন: বুদ্ধদেবই অনুপ্রেরণা! মৃত্যুর পর দেহদানের অঙ্গীকার ঋতুপর্ণা সেনগুপ্তর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.